• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজবাড়ীতে ভিজিএফের চাল ম”জুদ, দুইজনের কা’রা”দ’ণ্ড আইজিপির বাড়িতে চু রি বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীনের পিতার ই’ন্তেকা’লেঃইবি থানা প্রেসক্লাবের শো’ক কুষ্টিয়ায় ভো’ক্তা অ’ধিকার অধিদপ্তরের অ’ভি’যান, দুই ফ্যাশন হাউজকে জ’রি’মানা র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ জুলাই হ ত্যা কা ণ্ড : হানিফের বি”রু’দ্ধে ফের সা”ক্ষ্য ৫ এপ্রিল কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দ’ল নে”তা লিংকনের উ’দ্যো’গে ভ্রা’ম্যমান ইফতার বি’তরণ কুষ্টিয়ায় ভো’ক্তা অ’ধি’কার অধিদপ্তরের অ’ভি’যা’নে মুড়ির কা”রখানায় জ”রি’মা’না কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আইজিপির বাড়িতে চু রি

notuntimes / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

চুরি হয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে।সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়াস্থ ৩ তলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নেয় চোরেরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ প্রধানের বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে বাগেরহাট জেলা প্রশাসন। চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী।

তদন্তের অংশ হিসেবে পুলিশ বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চোরাই তার কোনো ভাঙারি দোকানে বিক্রি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝড় বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়ে চোর বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে দুর্বৃত্তরা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য অর্ধলাখ টাকারও বেশি।

আইজিপির বাড়িতে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা বের করার জন্য আমরা কাজ করছি। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!