• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
র’ণ’ক্ষে’ত্র দিল্লি, ব’ন্ধ ইন্টারনেট গাংনী এ’তিমখানা থেকে শিক্ষার্থীর ম’র’দে’হ উ’দ্ধার, ত’দ’ন্তে নেমেছে পুলিশ  ইতিহাসের প্রথম দল হিসেবে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড হঠাৎ পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়, জল্পনা-গুজবে উদ্বিগ্ন জেলাবাসী হঠাৎ পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়, জল্পনা-গুজবে উদ্বিগ্ন সাধারণ মানুষ কুষ্টিয়ার কুমারখালীতে মেয়র পদপ্রার্থী ও যুবদল নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে সংবাদ স’ম্মে’ল’ন অনুষ্ঠিত মিরপুরে এক রাতে ৩টি রাইস মিলের ৫টি বৈদ্যুতিক মিটার চু”রি, বি’কাশে টা’কা দাবী মানুষের কষ্টের কথা বিবেচনা করেই রাস্তায় ফেলা হচ্ছে ইট, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাশিদুল ইসলাম সোহাগ  ফিফা বিশ্বকাপকে ঘিরে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা, বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ কুষ্টিয়া ক্রিকেটের সোনালি সেকাল: একটি ছবিতে জীবন্ত ইতিহাস

বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল

notuntimes / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর কবে হবে তা নিয়ে সারা দেশে কৌতূহল বাড়ছে। এই প্রশ্নের চূড়ান্ত জবাব মিলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার। সেদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠক থেকেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, এ বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল। ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ নতুন চাঁদ দেখার সম্ভাবনা কম। তবে ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জন্ম হবে এবং সেদিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে থাকবে। আকাশ পরিষ্কার থাকলে সেই সন্ধ্যায় চাঁদ দেখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়। সেই হিসেবে সৌদি আরবে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।জনপ্রশাসন মন্ত্রণালয়ও আগে থেকেই ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে ছুটির ক্যালেন্ডার সাজিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের নতুন পূর্বাভাস সরকারি পরিকল্পনার সঙ্গেই মিলে যাচ্ছে। তবে শরীয়তের বিধান অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!