• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন আজ বিশ্ব খাদ্য দিবস সংসদের সাউন্ড সিস্টেমে অ’নি’য়’মে’র অ’ভি’যো’গ নিয়ে অ’নু’স’ন্ধান চ’লছে: দুদকের ডিজি ৩১ অক্টোবরের লং’মা’র্চ স’ফ’ল করতে কুষ্টিয়ায় ১১ দ’লী’য় ঐ’ক্যে’র প্র’স্তু’তি স’ভা অনুষ্ঠিত লালন আখড়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’ন, জ’ব্দ ২ হাজার ক’ল’কে আন্তর্জাতিক সাদাছড়ি দি’ব’স আজ: কুষ্টিয়ায় সাড়ে ৮ হাজার দৃ’ষ্টিপ্র’তিব’ন্ধী হাসপাতালে নি’য়ো’গ বাবুর্চির সহকারী হি’সে’বে, দা’য়ি’ত্ব পা’ল’ন করছেন ওয়ার্ড ব’য়ে’র

কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ

notuntimes / ৪০ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান পেল সারের ডিলারশিপ

পাবনার ঈশ্বরদীতে কৃষি অফিসের কালো তালিকাভুক্ত এক কীটনাশক ব্যবসায়ীকে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ডিলার নিজাম উদ্দীন ‘মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান’ ও ‘ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড’-এর স্বত্বাধিকারী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাড়ইমারী আনন্দ বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা।

সুমনের ভাষ্য, ২০২২ সালের ২৮ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের অভিযানে ঈশ্বরদীর ঢুলটি এলাকায় অবস্থিত ‘ন্যাপ এগ্রো কেমিক্যাল’ নামে ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছিল। তখন থেকে উপজেলা কৃষি অফিসের নথিতে নিজাম উদ্দিন কালো তালিকাভুক্ত হিসেবে গণ্য হয়ে আসছেন। এবার সেই প্রতিষ্ঠানের নামে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, তৎকালীন ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব তাঁর নিকটাত্মীয় হওয়ায় সিলগালার মাত্র এক সপ্তাহ পর প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়।

সুমন মালিথা আরও জানান, কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা নয়। সার ডিলার নিয়োগের প্রক্রিয়া, আবেদনকারীর যোগ্যতা এবং অতীতের অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করা হোক। তদন্তে কোনো অনিয়ম বা অযোগ্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান ও ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেডের স্বত্বাধিকারী নিজাম উদ্দীন বলেন, তিনি কারও সুপারিশে বা অনৈতিক উপায়ে ডিলার নিয়োগ পাননি। সরকারের নীতিমালা অনুসরণ করেই তিনি ডিলারশিপ পেয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কারও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক ওমর শরীফ হানিফ মালিথা, সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম মণ্ডল, ওয়াসিম বাবু, রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!