• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পে’ট্রোল বো’মা নি’ক্ষে’প, গু’লি’ব’র্ষ’ণ প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আ’গম’ন উ’প’ল’ক্ষে বটতৈল ইউ‘পি চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলামের ম’তবি’নি’ম’য় স’ভা অ’নু’ষ্ঠি’ত দুই জা-এর মধ্যে দৈনিক ঝ’গ’ড়া, স্ত্রীদের হ”ত্যা করে জ’ঙ্গ’লে পুঁ’তে রাখলেন দুই ভাই প্রধানমন্ত্রীর আগমন উ’প’ল’ক্ষে কুষ্টিয়ায় কাজল মাজমাদারের উ’দ্যো’গে আ’ন’ন্দ মি”ছি’ল কুষ্টিয়ায় জেলা কারাগার ল’ক্ষ্য করে দুর্বৃ’ত্ত’দে’র বো”মা নি’ক্ষে’প  গড়াই নদীর নি’র্মা’ণাধী’ন সেতুর কাজ চার দ’ফা মে’য়াদ বাড়িয়ে ৩ বছরের কাজ শে’ষ হয়নি ৬ বছরেও ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেল গাংনীর সুমন আলী ওসি ও যুব ম’হি’লা লী’গ নে’ত্রীর ফো’না’লাপের অডিও ফাঁ’স স”হিংস’তা’র ছ’ক, এসআরবির কোম্পানি কমান্ডার আ”ট’ক ৫৫০ টা’কা’র সিমেন্ট ১১৮০, ১১ টা’কা’র ইট ২৭—কে’নাকা’টায় হ’রি’লু’ট কারিগরি প্র’শি’ক্ষণ কে’ন্দ্রে

পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পে’ট্রোল বো’মা নি’ক্ষে’প, গু’লি’ব’র্ষ’ণ

notuntimes / ৪২ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দুর্বৃত্তদের হামলায় বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়। শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

শনিবার (২৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) সপ্তর্ষি পাল।স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা বিদ্যুৎ উপকেন্দ্র লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা তিন রাউন্ড গুলিও ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলায় দুটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। তবে সেখানে দায়িত্বরত লাইনম্যানরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে আরও চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমা পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ও অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।

পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের পর আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!