• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আগমন উ’প’ল’ক্ষে কুষ্টিয়ায় কাজল মাজমাদারের উ’দ্যো’গে আ’ন’ন্দ মি”ছি’ল কুষ্টিয়ায় জেলা কারাগার ল’ক্ষ্য করে দুর্বৃ’ত্ত’দে’র বো”মা নি’ক্ষে’প  গড়াই নদীর নি’র্মা’ণাধী’ন সেতুর কাজ চার দ’ফা মে’য়াদ বাড়িয়ে ৩ বছরের কাজ শে’ষ হয়নি ৬ বছরেও ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেল গাংনীর সুমন আলী ওসি ও যুব ম’হি’লা লী’গ নে’ত্রীর ফো’না’লাপের অডিও ফাঁ’স স”হিংস’তা’র ছ’ক, এসআরবির কোম্পানি কমান্ডার আ”ট’ক ৫৫০ টা’কা’র সিমেন্ট ১১৮০, ১১ টা’কা’র ইট ২৭—কে’নাকা’টায় হ’রি’লু’ট কারিগরি প্র’শি’ক্ষণ কে’ন্দ্রে ইউপি নির্বাচন নিয়ে ৫৫টি রা’জনৈ’তিক দ’লে’র সঙ্গে সং’লা’পে বসবে ইসি পদ্মার বালুমহাল নি’য়’ন্ত্র’ণ নিয়ে বি’রো’ধ, ঈশ্বরদীতে পিন্টু-কাঁকন বা’হি’নীর সং’ঘ’র্ষে’র পর বাড়িঘরে আ”গু’ন কুষ্টিয়ায় আয়নাবাজির কারসাজি, ভু’য়া মালিক সেজে ১২ পরিবারের ৩০ কো’টি টা’কা’র স’ম্প’ত্তি হা’ত’বদল

প্রধানমন্ত্রীর আগমন উ’প’ল’ক্ষে কুষ্টিয়ায় কাজল মাজমাদারের উ’দ্যো’গে আ’ন’ন্দ মি”ছি’ল

notuntimes / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় কাজল মাজমাদারের উদ্যোগে আনন্দ মিছিল

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর কুষ্টিয়া আগমন উপলক্ষে উৎসবমুখর আয়োজন

নিজস্ব প্রতিবেদক\ কুষ্টিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান(কাজল মাজমাদারের) উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার বিকেল চারটায় ইসলামিয়া কলেজ গেট থেকে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিয়ে কর্মসূচিতে অংশ নেন। মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় কাজল মাজমাদার বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদ আওয়ামীলীগের সকল ষড়যন্ত্র শক্তহাতে মোকাবেলা করতে প্রস্তুত কুষ্টিয়ার জেলা বিএনপির নেতাকর্মী সব সময় মাঠে আছে। কুষ্টিয়ার মাটিতে আওয়ামী সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া যাবে না বলে তিনি হুশিয়ারী দিয়ে বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তাদের দোসরদের কথিত সন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, কুষ্টিয়ার উন্নয়ন, অগ্রগতি ও প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ বলে তাঁরা আশাবাদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। তাঁর আগমনকে স্বাগত জানাতে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিল থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মেজবাউর রহমান পিন্টু, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম রিন্টু, জাতীয়তাবাদী কর্মজীবীদলের আহবায়ক আবু জাফর মোঃ মতিন, যুগ্ম আহবায়ক শফিকুর রহমান টনা, মিজানুর রহমান, জিয়া শিশুকিশোর দলের সভাপতি ইবাদত হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুজ্জাহিদ, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর আলা আরেফীন বাবু, শহর যুবদলের যুগ্ম আহবায়ক মকছেদুল হাসান কল্লোল, সদর থানা যুবদলের সদস্য মিনারুল ইসলাম মুন্না, কামরান জামান কামু, আব্দুর রসিদ, হানিফ কবিরাজ, ফজলুল করিম লাল্টু, সুরুজ, সমাজকল্যাণ পরিষদের শহর সাধারণ সম্পাদক শাওন ও সাবেক ছাত্রনেতা আওয়াল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!