• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ওসি ও যুব ম’হি’লা লী’গ নে’ত্রীর ফো’না’লাপের অডিও ফাঁ’স স”হিংস’তা’র ছ’ক, এসআরবির কোম্পানি কমান্ডার আ”ট’ক ৫৫০ টা’কা’র সিমেন্ট ১১৮০, ১১ টা’কা’র ইট ২৭—কে’নাকা’টায় হ’রি’লু’ট কারিগরি প্র’শি’ক্ষণ কে’ন্দ্রে ইউপি নির্বাচন নিয়ে ৫৫টি রা’জনৈ’তিক দ’লে’র সঙ্গে সং’লা’পে বসবে ইসি পদ্মার বালুমহাল নি’য়’ন্ত্র’ণ নিয়ে বি’রো’ধ, ঈশ্বরদীতে পিন্টু-কাঁকন বা’হি’নীর সং’ঘ’র্ষে’র পর বাড়িঘরে আ”গু’ন কুষ্টিয়ায় আয়নাবাজির কারসাজি, ভু’য়া মালিক সেজে ১২ পরিবারের ৩০ কো’টি টা’কা’র স’ম্প’ত্তি হা’ত’বদল শীর্ষ স”ন্ত্রা”সী সুইডেন আসলাম গ্রে’প্তা’র কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যা’পী প্রাথমিক চিকিৎসা প্র’শি’ক্ষ’ণ স’ম্প’ন্ন সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড় পরীক্ষা চ’লা’কালে শ’র্ট’সা’র্কিট থেকে শ্রে’ণিক’ক্ষে আ”গু”ন, অ’ল্পের জন্য র”ক্ষা পেল শি’শু’রা

ইউপি নির্বাচন নিয়ে ৫৫টি রা’জনৈ’তিক দ’লে’র সঙ্গে সং’লা’পে বসবে ইসি

notuntimes / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ইউপি নির্বাচন নিয়ে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার জানান, তিনদিনে মোট ৫৫টি দলের সঙ্গে মতবিনিময় হবে। ২৯ নভেম্বর প্রথম দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বাকী দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি।

সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে বলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!