• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যা’পী প্রাথমিক চিকিৎসা প্র’শি’ক্ষ’ণ স’ম্প’ন্ন সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড় পরীক্ষা চ’লা’কালে শ’র্ট’সা’র্কিট থেকে শ্রে’ণিক’ক্ষে আ”গু”ন, অ’ল্পের জন্য র”ক্ষা পেল শি’শু’রা জুলাই আ’ন্দো’ল:নের মা’ম’লা’র আসামি গ্রে’প্তা’র ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্র’তিষ্ঠা’বার্ষি’কী উ’পল’ক্ষে নানা ক’র্ম’সূচি পা’ল’ন মালয়েশিয়া থেকে ১০ হা’জা’র রো’হি’ঙ্গা পু’ন’র্বা’সনের ঘো’ষ’ণা ‘ভি’ত্তি’হী’ন’ বলল তুরস্ক টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট বুঝে পেলেন মেসি ছা’ত্রদ’লে’র নতুন ক’মি’টি’তে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বি’ত’র্ক ছা’ত্রদ’লে’র নতুন ক’মি’টি’তে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বি’ত’র্ক মোটরসাইকেল কি’ন’তে দে’ড় লা’খ টা’কা নিয়ে বিয়ের দিন উ’ধা’ও বর!

সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড়

notuntimes / ৫৪ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে ক্ষুব্ধ এক ব্যক্তির বিরুদ্ধে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্সের সার বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছিল। বরাদ্দের তুলনায় সার নিতে আসা কৃষকের সংখ্যা বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে সার পাননি।

একপর্যায়ে মজুত শেষ হয়ে গেলে উপস্থিত কৃষকদের বিষয়টি জানান উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি তাঁকে থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তাঁরা পরিস্থিতি শান্ত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা-পুলিশকে মুঠোফোনে জানানো হয়েছে।

তানিয়া তাবাসসুম আরও জানান, কৃষকদের বাড়তি সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজল্যুশনের মাধ্যমে অতিরিক্ত বরাদ্দ চেয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছে। অতিরিক্ত সার পাওয়া গেলে চাহিদা বেশি এমন ইউনিয়নগুলোতে তা বণ্টন করা হবে।

কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার অগ্রিম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপপরিচালককে জানানো হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তিনি মৌখিকভাবে জানতে পেরেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!