• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোটরসাইকেল কি’ন’তে দে’ড় লা’খ টা’কা নিয়ে বিয়ের দিন উ’ধা’ও বর! ইউপি নি’র্বা’চ’নে আ’চ’রণবি’ধি ল’ঙ্ঘ’ন করলে প্রা’র্থি’তা বা’তি’ল করতে পারবে ইসি বি’ষা’ক্ত ম’দ’পা’নে ১৬ জনের মৃ”ত্যু, ৬০০ শতাধিক হাসপাতালে কুষ্টিয়ায় কাজল মাজমাদারের উ’দ্যো’গে তারেক রহমানের জন্মদিন উ’দ’যাপন কুষ্টিয়া জেলা ছা’ত্রদ’লে’র সভাপতি নিশাত, সম্পাদক জামির সাজেকে সেনাবাহিনীর সঙ্গে গো’লা’গু’লি’র খবর, অ’স্বী’কা’র জেএসএসের কুষ্টিয়ায় ভাঙারির ব’স্তা থেকে বের হলো বি’স্ফো’র’কস’দৃ’শ ব’স্তু, বি”স্ফো’র’ণে আ”হ”ত ২ দৈনিক মুক্তমঞ্চ পত্রিকা ৩০তম বর্ষে পদার্পণ উ’প’লক্ষে আ’লো’চ’না স’ভা, কেক কা’টা ও সাংস্কৃতিক অ’নু’ষ্ঠা’ন অ’নু’ষ্ঠি’ত  নতুন টাইমসে সংবাদ প্রকাশের পর কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদকে স্ট্যান্ড রিলিজ” শৈলকুপায় অধিগ্রহণকৃত মহাসড়কের জমির ৩২ টি স্থা’প’না উ’চ্ছে’দ

মোটরসাইকেল কি’ন’তে দে’ড় লা’খ টা’কা নিয়ে বিয়ের দিন উ’ধা’ও বর!

notuntimes / ৫০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিয়ের আগের দিন মোটরসাইকেল কেনার জন্য বরপক্ষের হাতে তুলে দেয়া হয়েছিল দেড় লাখ টাকা। কথা ছিল, পরদিন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসবেন বর। সে অনুযায়ী বিয়ের সব আয়োজনও সম্পন্ন। বাড়িজুড়ে আলোকসজ্জা, প্যান্ডেল, অতিথিদের আনাগোনা আর রান্নাবান্না; কোনো কিছুরই কমতি ছিল না। লাল বেনারসি আর গয়নায় বধূবেশে অপেক্ষায় ছিলেন কনে। কিন্তু নির্ধারিত সময়ে বর না আসায় মুহূর্তেই আনন্দের আয়োজন রূপ নেয় বিষাদে। পরে বরপক্ষ থেকে আরও দেড় লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ কনেপক্ষের।শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খয়রুন বেগম (৩৫)। তিনি ওই গ্রামের মন্তু মিয়ার মেয়ে। অভিযুক্ত বর আবাছ আলী (৪০) একই ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে।থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমানে প্রবাসে থাকার সময় আবাছ আলীর সঙ্গে খয়রুন বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট তিন লাখ টাকা দেন খয়রুন। প্রায় এক মাস আগে আবাছ দেশে ফিরলে দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়।

কনেপক্ষের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষের পক্ষ থেকে একটি মোটরসাইকেল দাবি করা হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ দেড় লাখ টাকা দেয়া হয়। কিন্তু বিয়ের দিন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বর কিংবা বরপক্ষের কেউ কনের বাড়িতে আসেননি। পরে যোগাযোগ করা হলে মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেয়া হয়।এদিকে বিয়ের আয়োজন, প্যান্ডেল, রান্নাবান্না ও অতিথি আপ্যায়নে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে বলে দাবি কনেপক্ষের। বিয়ের আসরে বর না আসায় সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে পরিবারটি।

খয়রুন বেগমের বড় ভাই মইন উদ্দিন বলেন, বিয়ের দিন তার বোনকে বধূ সাজানো হয়েছিল। আত্মীয়স্বজন ও এলাকাবাসী অনুষ্ঠানে এসে খাবারও খেয়েছেন। কিন্তু বাড়তি যৌতুকের দাবিতে বরপক্ষ আসেনি। এ ঘটনায় তারা সামাজিকভাবে চরম বিব্রত হয়েছেন। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বরের ভাই ইয়াসিন মিয়া। তার দাবি, তারা কোনো যৌতুক নেননি। বরং প্রবাসে থাকাকালীন তার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেয়া হয়েছে। তারা দুজন একসঙ্গে প্রবাসে ছিলেন। কনের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জেনেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, বিয়ের বিষয়ে তাকে আগে কেউ কিছু জানাননি। পুলিশের মাধ্যমে বিয়ে ভেঙে যাওয়ার খবর পেয়েছেন। অসুস্থতার কারণে ঘটনাস্থলে যেতে না পারলেও প্রায় এক সপ্তাহ আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ তাকে জানিয়েছিল।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তবে সামাজিকভাবে সমাধান না হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!