• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোটরসাইকেল কি’ন’তে দে’ড় লা’খ টা’কা নিয়ে বিয়ের দিন উ’ধা’ও বর! ইউপি নি’র্বা’চ’নে আ’চ’রণবি’ধি ল’ঙ্ঘ’ন করলে প্রা’র্থি’তা বা’তি’ল করতে পারবে ইসি বি’ষা’ক্ত ম’দ’পা’নে ১৬ জনের মৃ”ত্যু, ৬০০ শতাধিক হাসপাতালে কুষ্টিয়ায় কাজল মাজমাদারের উ’দ্যো’গে তারেক রহমানের জন্মদিন উ’দ’যাপন কুষ্টিয়া জেলা ছা’ত্রদ’লে’র সভাপতি নিশাত, সম্পাদক জামির সাজেকে সেনাবাহিনীর সঙ্গে গো’লা’গু’লি’র খবর, অ’স্বী’কা’র জেএসএসের কুষ্টিয়ায় ভাঙারির ব’স্তা থেকে বের হলো বি’স্ফো’র’কস’দৃ’শ ব’স্তু, বি”স্ফো’র’ণে আ”হ”ত ২ দৈনিক মুক্তমঞ্চ পত্রিকা ৩০তম বর্ষে পদার্পণ উ’প’লক্ষে আ’লো’চ’না স’ভা, কেক কা’টা ও সাংস্কৃতিক অ’নু’ষ্ঠা’ন অ’নু’ষ্ঠি’ত  নতুন টাইমসে সংবাদ প্রকাশের পর কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদকে স্ট্যান্ড রিলিজ” শৈলকুপায় অধিগ্রহণকৃত মহাসড়কের জমির ৩২ টি স্থা’প’না উ’চ্ছে’দ

কুষ্টিয়ায় কাজল মাজমাদারের উ’দ্যো’গে তারেক রহমানের জন্মদিন উ’দ’যাপন

notuntimes / ৩১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্সের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান(কাজল মাজমাদারের)উদ্যোগে শনিবার যোহরের নামাজের পর কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, মিলাদ এবং এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় কাজল মাজমাদার প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সার্বিক সাফল্য কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার সার্বিক কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মসজিদের প্রধান ফটকের সামনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে বিএনপি নেতা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মেজবাউর রহমান পিন্টুসহ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!