• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যা’পী প্রাথমিক চিকিৎসা প্র’শি’ক্ষ’ণ স’ম্প’ন্ন সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড় পরীক্ষা চ’লা’কালে শ’র্ট’সা’র্কিট থেকে শ্রে’ণিক’ক্ষে আ”গু”ন, অ’ল্পের জন্য র”ক্ষা পেল শি’শু’রা জুলাই আ’ন্দো’ল:নের মা’ম’লা’র আসামি গ্রে’প্তা’র ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্র’তিষ্ঠা’বার্ষি’কী উ’পল’ক্ষে নানা ক’র্ম’সূচি পা’ল’ন মালয়েশিয়া থেকে ১০ হা’জা’র রো’হি’ঙ্গা পু’ন’র্বা’সনের ঘো’ষ’ণা ‘ভি’ত্তি’হী’ন’ বলল তুরস্ক টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট বুঝে পেলেন মেসি ছা’ত্রদ’লে’র নতুন ক’মি’টি’তে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বি’ত’র্ক ছা’ত্রদ’লে’র নতুন ক’মি’টি’তে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বি’ত’র্ক মোটরসাইকেল কি’ন’তে দে’ড় লা’খ টা’কা নিয়ে বিয়ের দিন উ’ধা’ও বর!

পরীক্ষা চ’লা’কালে শ’র্ট’সা’র্কিট থেকে শ্রে’ণিক’ক্ষে আ”গু”ন, অ’ল্পের জন্য র”ক্ষা পেল শি’শু’রা

notuntimes / ২০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পরীক্ষা চলাকালে শর্টসার্কিট থেকে শ্রেণিকক্ষে আগুন, অল্পের জন্য রক্ষা পেল শিশুরা

মেহেরপুরের গাংনীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিপরীক্ষা চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়। এতে শ্রেণিকক্ষে থাকা ৩০ থেকে ৩২ জন শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সহকারী শিক্ষিকা আনারকলি ফারজানার দ্রুত তৎপরতায় সবাই নিরাপদে বেরিয়ে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কক্ষে এই ঘটনা ঘটে।

পরীক্ষা শুরুর পরপরই শ্রেণিকক্ষে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে সহকারী শিক্ষিকা আনারকলি ফারজানা শিক্ষার্থীদের দ্রুত কক্ষের বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে বিদ্যালয়ে থাকা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে বামন্দী পল্লী বিদ্যুৎ অফিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে এর আগেই শিক্ষার্থীদের নিরাপদে শ্রেণিকক্ষ থেকে বের করে নেওয়া হয়েছিল। শিক্ষিকার তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তামিম আহাম্মেদ ও মহিমা খাতুন জানায়, হঠাৎ আগুন ও ধোঁয়া দেখে তারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এ সময় শিক্ষিকা প্রথমে সবাইকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেন। ওই সময় কক্ষে ৩০ থেকে ৩২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

সহকারী শিক্ষিকা আনারকলি ফারজানা জানান, ইসলাম শিক্ষার শ্রেণিপরীক্ষা চলাকালে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ও ধোঁয়া দেখতে পান তিনি। পরিস্থিতি সামাল দিতে নিজেকে শান্ত রেখে দ্রুত শিক্ষার্থীদের বাইরে বের করে দেন এবং পরে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, পরীক্ষা চলাকালে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে সহকারী শিক্ষিকা দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। আগুন পুরো শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশীদ জানান, ঘটনার খবর পেয়ে তিনি খোঁজখবর নিয়েছেন এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পল্লী বিদ্যুতের বামন্দী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. কামাল হোসেন বলেন, শর্টসার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত একটি দল বিদ্যালয়ে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ লাইনের কিছু কাজ করা হয়েছে। বাকি কাজ আগামীকাল সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!