• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আ’গম’ন উ’প’ল’ক্ষে বটতৈল ইউ‘পি চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলামের ম’তবি’নি’ম’য় স’ভা অ’নু’ষ্ঠি’ত দুই জা-এর মধ্যে দৈনিক ঝ’গ’ড়া, স্ত্রীদের হ”ত্যা করে জ’ঙ্গ’লে পুঁ’তে রাখলেন দুই ভাই প্রধানমন্ত্রীর আগমন উ’প’ল’ক্ষে কুষ্টিয়ায় কাজল মাজমাদারের উ’দ্যো’গে আ’ন’ন্দ মি”ছি’ল কুষ্টিয়ায় জেলা কারাগার ল’ক্ষ্য করে দুর্বৃ’ত্ত’দে’র বো”মা নি’ক্ষে’প  গড়াই নদীর নি’র্মা’ণাধী’ন সেতুর কাজ চার দ’ফা মে’য়াদ বাড়িয়ে ৩ বছরের কাজ শে’ষ হয়নি ৬ বছরেও ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেল গাংনীর সুমন আলী ওসি ও যুব ম’হি’লা লী’গ নে’ত্রীর ফো’না’লাপের অডিও ফাঁ’স স”হিংস’তা’র ছ’ক, এসআরবির কোম্পানি কমান্ডার আ”ট’ক ৫৫০ টা’কা’র সিমেন্ট ১১৮০, ১১ টা’কা’র ইট ২৭—কে’নাকা’টায় হ’রি’লু’ট কারিগরি প্র’শি’ক্ষণ কে’ন্দ্রে ইউপি নির্বাচন নিয়ে ৫৫টি রা’জনৈ’তিক দ’লে’র সঙ্গে সং’লা’পে বসবে ইসি

দুই জা-এর মধ্যে দৈনিক ঝ’গ’ড়া, স্ত্রীদের হ”ত্যা করে জ’ঙ্গ’লে পুঁ’তে রাখলেন দুই ভাই

notuntimes / ৪৩ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গুমলা জেলায় পারিবারিক কলহের জেরে নিজেদের স্ত্রীদের হত্যা করে মরদেহ পার্শ্ববর্তী জেলার জঙ্গলে পুঁতে রাখার অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই ভাইয়ের মা-বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। গ্রেপ্তারকৃত দুই ভাইয়ের নাম শিব শঙ্কর সাহু ও নবীন সাহু। তাঁদের মা-বাবা সমেশ্বর সাহু এবং তিলেশ্বরী দেবীকেও এই মামলায় আটক করা হয়েছে।

গুমলার পুলিশ সুপার (এসপি) হারিস বিন জামা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পেশায় অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর সাহু এবং তাঁর ভাই নবীন সাহু গত সোমবার (২৩ নভেম্বর) তাঁদের স্ত্রীদের হত্যা করেন। এরপর শিব শঙ্করের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, দুই জার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও ঝগড়া চলছিল, যা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগেই ওই দুই নারীর মধ্যকার বিরোধ মিটমাট হয়ে গিয়েছিল।

পুলিশ সুপার হারিস বিন জামা বলেন, ‘মঙ্গলবার ওই দুই ভাই প্রথমে পুলিশকে জানান যে তাঁদের স্ত্রীরা কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।’

অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সিমডেগার জঙ্গল থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকেও নিহত নারীদের পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং সে সময় সবকিছু স্বাভাবিক বলেই মনে হয়েছিল।

তদন্তের অংশ হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠার এবং মরদেহ বহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে বিস্তারিত আইনি প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!