• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ট্রাকের পে’ছ’নে বা’সের ধা’ক্কা’য় নি”হ”ত ৩ কুষ্টিয়ায় জামায়াতের লং’মা’র্চ’কে স্বা’গ’ত জানিয়ে উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের মি’ছি’ল ও মোটরসাইকেল র‍্যা’লি আট শ’র্তে শ’হী’দ আবরার ফাহাদ স্টেডিয়াম ব’রা’দ্দ দিল প্রশাসন, জিলা স্কুল মাঠেই অনড় জামায়াত  হাসপাতালে ঢু’কে স্বে’চ্ছা’সেব’ক দ’ল নে’তা’কে পে’টা’লে’ন ছা’ত্র’দ’ল নে’তা কো’টিপ’তি ছেলের ফ্ল্যাটে জা’য়’গা হ’য়’নি বৃ’দ্ধ মা’য়ে’র, মি’লল প”চ”ন ধ’রা ম”র’দে’হ স্বা’মী’র এক থা’প্প’ড়ে প্রা’ণ গে’ল গৃ’হ’ব’ধূ’র গাংনীতে মোটরের সু’ইচ দি’তে গিয়ে বি’দ্যুৎস্পৃ’ষ্টে না’রী’র মৃ”ত্যু আমার মৃ”ত্যু”র জন্য ইউএনও দা”য়ী’ লি’খে ফেসবুকে পো’স্ট, প্র’ত্যা’হা’র এসিল্যান্ড স্বামীর ভাড়া বা’সা থেকে কুবি শি’ক্ষা’র্থীর ঝু’ল”ন্ত ম”র”দে”হ উ”দ্ধা’র মিরপুরে কাভার্ড ভ্যান-অটো রিক্সার সং’ঘ’র্ষে একজন নি’হ’ত

রংপুরে ট্রাকের পে’ছ’নে বা’সের ধা’ক্কা’য় নি”হ”ত ৩

notuntimes / ৪০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জের শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীতে মাজার মসজিদের সামনে ৪০ টন পণ্যবাহী একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, নিহত তিনজনের মধ্যে একজন বাসের সহকারী এবং অন্য দুজন যাত্রী। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। দুজনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অপরজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরানোর ব্যবস্থা চলছে।

আহত কয়েকজন যাত্রীর অভিযোগ, বাসচালক সিগারেট খেতে খেতে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং ঘুমে ঢুলছিলেন। তাদের দাবি, চালকের এরূপ আচরণের কারণেই দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!