মিরপুরে কাভার্ড ভ্যান-অটো রিক্সার সং’ঘ’র্ষে একজন নি’হ’ত
কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যান ও সিএনজি অটো রিক্সার সংঘর্ষে ১ জন নিহত এবং অটোচালকসহ ৪ জন আহত হয়েছেন। রোববার দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে মিরপুর উপজেলার গোবিন্দপুর চার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম (২৩) দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে অটোচালকসহ ৩ জনের পরিচয় পাওয়া গেছে।
আহত সিএনজি অটোচালক মনিরুল ইসলাম জানান, তিনি কুষ্টিয়া শহর থেকে ৪ জন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনী যাচ্ছিলেন। পথে গোবিন্দপুর চার মাইল এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনিসহ ৪ যাত্রী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহত সিএনজি অটোচালক মনিরুল ইসলাম এবং যাত্রী রেবেকা খাতুন (৪২) ও তার পুত্রবধু তামান্না (২০) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়ায়।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪ জন। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি চলমান রয়েছে।