• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমার মৃ”ত্যু”র জন্য ইউএনও দা”য়ী’ লি’খে ফেসবুকে পো’স্ট, প্র’ত্যা’হা’র এসিল্যান্ড স্বামীর ভাড়া বা’সা থেকে কুবি শি’ক্ষা’র্থীর ঝু’ল”ন্ত ম”র”দে”হ উ”দ্ধা’র মিরপুরে কাভার্ড ভ্যান-অটো রিক্সার সং’ঘ’র্ষে একজন নি’হ’ত খুলনায় ক্লি’নি’কে গু’লি’ব’র্ষ’ণ, ভা’ঙ’চু’র ইউপি নি’র্বা’চ’নে বিএনপির প্রা’র্থী’কে প’রি’চয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালির ভিডিও ভা’ই’রা’ল বাবার বাড়ি থেকে না_স্তা কম দেওয়ায় শ্বশুরবাড়িতে মা’র’ধ’র, ৯ দিন পর অ’ন্তঃস’ত্ত্বা গৃ’হব’ধূ’র মৃ”‘ত্যু বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড নিয়োগ, আবেদন করতে পারবেন অভিজ্ঞ-অনভিজ্ঞরা আমার মৃ”ত্যু’র জন্য ইউএনও দা”য়ী’—এসিল্যান্ডের ফেসবুক পো’স্টে তো’ল’পা’ড় হামের উ’প’স’র্গে একদিনেই আট জনের মৃ”‘ত্যু বালুবোঝাই ট্রাক উ”ল্টে প’ড়’ল প্রাইভেটকারের ও’প’র, মা-ছে’লে’র মৃ”ত্যু

আমার মৃ”ত্যু’র জন্য ইউএনও দা”য়ী’—এসিল্যান্ডের ফেসবুক পো’স্টে তো’ল’পা’ড়

notuntimes / ৫৪ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে ওই পোস্ট দেয়া হয়। তবে ওই কর্মকর্তা মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন ইউএনও।শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের আইডি থেকে পোস্ট দুটি করা হয়। একটি পোস্টে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ এর কিছুক্ষণ পর অন্য আরেকটি পোস্টে লেখা হয়, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’।

জানা গেছে, আরিফুর রহমান গত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরেই বসবাস করে আসছিলেন। এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে বিষয়টি এতদিন পারিবারিক সীমারেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল। শুক্রবার জামালগঞ্জের ইউএনও শিল্পী রাণী মোদকের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন এসিল্যান্ড শান্ত।ঘটনার বর্ণনা দিয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক জানান, শুক্রবার রাতে তার তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের অনুষ্ঠান ছিল। এসিল্যান্ড আরিফুর রহমান স্ত্রীসহ সেই কেক কাটার আয়োজনে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠান শেষে তার বাসা থেকে বের হয়েই ফেসবুকে বিতর্কিত সেই পোস্টগুলো দেন এসিল্যান্ড।

ইউএনও আরও জানান, বাসা থেকে বের হয়ে এমন পোস্ট দেয়ার পাশাপাশি অস্বাভাবিক আচরণ শুরু করেন এসিল্যান্ড। তিনি এক আনসার সদস্যকে মারধর করেন এবং ইউএনওর তিন বছরের মেয়েকে মেরে ফেলার হুমকি দেন। এছাড়া রাস্তায় যাকেই পেয়েছেন, তার সঙ্গেই অসৌজন্যমূলক আচরণ করেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি দেখে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়াসহ অনেকেই দ্রুত এসিল্যান্ডের বাসায় যান। ওসি জানান, সেখানে গিয়ে পরিস্থিতি বিবেচনা করে তার স্ত্রীর পরামর্শে একটি ঘুমের ওষুধ দেয়া হয়। কিন্তু ওষুধটির পাওয়ার কম থাকায় তিনি শান্ত হচ্ছিলেন না। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি নির্দিষ্ট ইনজেকশন খোঁজা হলেও তা স্থানীয়ভাবে পাওয়া যায়নি। বাসার ভেতর তীব্র অস্বাভাবিক আচরণ করতে থাকায় রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পরিজনদের উপস্থিতিতে তাকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।পরবর্তীতে সিলেটে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন বলে জানা গেছে।

ফেসবুক পোস্টে নিজের নাম উল্লেখ করার বিষয়ে বিস্ময় প্রকাশ করে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, ‘তিনি কেন আমার নাম লিখেছেন তা আমারও প্রশ্ন। আমি নিজেও বিষয়টি বুঝতে পারছি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!