• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অপ্রতিম হ’ত্যা’কা’ণ্ডে আ’সা’মি’দের পক্ষে ল’ড়’বেন না কোনো আ’ই’নজীবী মাদ্রাসায় না’রী’র স’ঙ্গে শিক্ষকের অ’ন্ত’র’ঙ্গ মু’হূ’র্তে’র ভি’ডি’ও ভাত খাওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধ’র্ষ’ণে’র অ’ভি’যো’গ, কুমারখালীতে কি’শো’র গ্রে’প্তা’র সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অ’নু’মোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী  শহরের মিলপাড়ার মোহিনী মিল মাঠে আলো ঝ’লম’লে রাতে ফুটবলের উ’ন্মা’দনা দৌলতপুর আ.লী’গে’র সাধারণ স’ম্পাদক গ্রে’প্তা’র জ্বালানির মূ’ল্য বৃ’দ্ধি: দূরপাল্লার বাস ভা’ড়া কিলোমিটারে কত বা’ড়ছে? কুষ্টিয়া জেলা যু’বদ’লে’র আংশিক ক’মিটি ঘো’ষ’ণা কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম’র’দে’হ উ’দ্ধা’র

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অ’নু’মোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী 

notuntimes / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছে— সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। এ কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি বর্তমানে যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন রয়েছে, সেগুলো যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করলে বন্ধ করে দেওয়া হবে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আকস্মিক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী অক্টোবর মাস থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে এখানে একসঙ্গে ১০ জন রোগীকে ডায়ালাইসিস দেওয়ার ব্যবস্থা করা হবে। একই সময়ের মধ্যে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপনের পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালু করা হবে।

 

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত ফারজানা খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়াও গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা বিএনপির সদস্য মোতাহের হোসেন জাহাঙ্গীর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!