রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২
রাজশাহীর তালাইমারী এলাকায় একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মো. শাহজালালী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও দুজন আহত হয়েছেন্ গাড়িটি চালাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজালালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান। আহত দুজন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ‘বেঙ্গল সিগনেচার’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে দ্রুতগতিতে ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি প্রথমে এক নারী পথচারীকে ধাক্কা দেয়। এতে ওই নারী সড়কের পাশে ছিটকে পড়েন। এরপর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন তিনি। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শাহজালালীর মৃত্যু হয়।হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান বলেন, ‘আমাদের এখানে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাদের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।