• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোট দিতে চলন্ত ট্রেনের ছাদে উঠে বাড়ি যাচ্ছে মানুষ জতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রতীক কোনটি? কুষ্টিয়ায় ভোটকেন্দ্র দুটি সিসি ক্যামেরা চু*রি কুষ্টিয়ায় প্রার্থীর সঙ্গে গণসংযোগ: হাসপাতালের আরএমওকে শো’কজ,আমির হামজাকে জ’রিমানা কুষ্টিয়ায় যৌ’থবা’হি’নীর নির্বাচনি ম’হড়া আইন অনুযায়ী সবাইকে যার যার নির্বাচনী দায়িত্ব পালনের অনুরোধ নজরুল ইসলামের কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বি’রুদ্ধে দু’দকের মা’মলা কেউ যেন ভূ’য়া জা’ল ভোট দিতে না পারে- রামপালে জনসভায় ডক্টর ফরিদ  জামায়াত ক্ষমতায় গেলে শান্তির জনপদ হবে রামপাল- আব্দুল ওয়াদুদ বর্ণমালা কোচিং সেন্টারের সফলতার তৃতীয় বছরে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

কুষ্টিয়ায় প্রার্থীর সঙ্গে গণসংযোগ: হাসপাতালের আরএমওকে শো’কজ,আমির হামজাকে জ’রিমানা

notuntimes / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

কুষ্টিয়া-৩(সদর) আস‌নে বিএন‌পির সংসদ সদস‌্য(এম‌পি) প্রার্থীর স‌ঙ্গে নির্বাচনী প্রচা‌রণায় অংশ নেওয়ার অ‌ভি‌যো‌গে এক সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দি‌য়ে‌ছে নির্বাচনি অনুসন্ধান ও বিচা‌রিক কমিটি। ওই সরকা‌রি কর্মকর্তার নাম ডা: হো‌সেন ইমাম। তিনি কু‌ষ্টিয়া ২৫০ শয‌্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও)। মঙ্গলবার(১০ ফেব্রুয়া‌রি) কু‌ষ্টিয়া-৩(সদর উপ‌জেলা) ও যুগ্ম দায়রা জজ মো. আরিফুল ইসলাম কারণ দর্শানোর নো‌টি‌শ‌টি স্বাক্ষর ক‌রেন। নো‌টি‌শে আগামীকাল(বুধবার) বি‌কেল ৩টায় হো‌সেন ইমাম‌কে কার্যাল‌য়ে স্বশরী‌রে উপ‌স্থিত হ‌য়ে লি‌খিত ব‌্যাখা প্রদা‌নের‌ নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়াও আরেক‌টি অ‌ভি‌যো‌গে প্রেক্ষি‌তে আচরণ বি‌ধি লঙ্ঘ‌নের অ‌ভি‌যো‌গে একই আস‌নের জামায়াত সম‌র্থিত প্রার্থী আমির হামজা‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হ‌য়ে‌ছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,অভিযুক্ত সরকারি কর্মকর্তা দায়িত্বে থাকা অবস্থায় বিএন‌পি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। গত ৮ ফেব্রুয়া‌রি সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এমন অভিযোগ দাখিল করা হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে,অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রাথমিকভাবে নির্বাচনী আচরণবিধি এবং সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রতীয়মান হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্ধারিত তারিখ ও সময়ে তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নো‌টি‌শে নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

জান‌তে চাইলে বেলা দেড়টার সময় আরএমও হো‌সেন ইমাম ব‌লেন,বি‌ভিন্ন মাধ‌্যমে আমি জে‌নে‌ছি। কিন্তু এখন পর্যন্ত ‌নো‌টিশ হা‌তে পাইনি। এ বিষ‌য়ে বিএন‌পি প্রার্থী জা‌কির হো‌সেন সরকার আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন,এক‌দিন আরএমওর এলাকায় গণসং‌যো‌গে গি‌য়ে‌ছিলাম। ওইদিন তার সা‌থে দেখা হ‌য়ে‌ছিল। এর বাইরে তি‌নি আমার প্রচারণায় অংশ নেন‌নি। এদি‌কে রা‌শেদ আহ‌মেদ না‌মে একজন সাধারণ ভোটা‌রের লি‌খিত অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে আচরণ বি‌ধি লঙ্ঘ‌নের দা‌য়ে কু‌ষ্টিয়া-৩(সদর) আসনের সংসদ সদস‌্য(এম‌পি) প্রার্থী আমির হামজা‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে তিন‌দি‌নের বিনাশ্রম কারাদন্ড প্রদান ক‌রেন নির্বাচনি অনুসন্ধান ও বিচা‌রিক কমিটি।

এছাড়া তা‌কে হ‌্যান্ড‌বিল ব‌্যানার,ফেস্টুন ব‌্যবহা‌রে সতর্ক করা হয়। জান‌তে চাইলে সদর উপ‌জেলায় নির্বাচনি অনুসন্ধান ও বিচা‌রিক কমিটির দা‌য়ি‌ত্বে থাকা মো.আরিফুল ইসলাম সা‌র্বিক বিষ‌য়ে জেলা রির্টা‌নিং কর্মকর্তার সা‌থে কথা ব‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!