• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ছা’ত্রী’কে ধ”র্ষ”ণ’চে’ষ্টা’র অভিযোগে মাদ্রাসায় আ”গু”ন দিল স্থা’নীয়”রা, শিক্ষক আ”ট”ক আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত সুন্দরবনে সাপের ছো’ব’লে আ’হ’ত, সা’প ধরে হাসপাতালে গেলেন জে’লে বগুড়ায় সার ডিলার নি’য়ো’গে ধীরগতি, তালিকার অপেক্ষায় ১১ উপজেলা দৌলতপুরে পদ্মায় জেলের জা’লে ২৫ কেজির বাঘাইড়, বি’ক্রি অ’র্ধ’ল’ক্ষ টা’কা’য় গ্রামীণ সড়কে ও থ্রি-হুইলারের ধা’ক্কা’য় সড়কে ঝ’র’ল ৮ হাজার শি’শুর প্রা’ণ চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডি’লা’রের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অ’ভি’যো’গ দুই এমপির নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র দুটি সিসি ক্যামেরা চু*রি

notuntimes / ৩১০ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানায়। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে সিসি ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ৮টার দিকে বলেন, ‘সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে আমাকে জানায়। আগামীকাল (বুধবার) সকালে একই স্থানে আবারও নতুন করে ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।’

কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর দুই উপজেলা মিলে কুষ্টিয়া-২ আসন। মিরপুর উপজেলায় ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!