• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনে সাপের ছো’ব’লে আ’হ’ত, সা’প ধরে হাসপাতালে গেলেন জে’লে বগুড়ায় সার ডিলার নি’য়ো’গে ধীরগতি, তালিকার অপেক্ষায় ১১ উপজেলা দৌলতপুরে পদ্মায় জেলের জা’লে ২৫ কেজির বাঘাইড়, বি’ক্রি অ’র্ধ’ল’ক্ষ টা’কা’য় গ্রামীণ সড়কে ও থ্রি-হুইলারের ধা’ক্কা’য় সড়কে ঝ’র’ল ৮ হাজার শি’শুর প্রা’ণ চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডি’লা’রের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অ’ভি’যো’গ দুই এমপির নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র

দৌলতপুরে পদ্মায় জেলের জা’লে ২৫ কেজির বাঘাইড়, বি’ক্রি অ’র্ধ’ল’ক্ষ টা’কা’য়

notuntimes / ১১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

দৌলতপুরে পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাঘাইড়, বিক্রি অর্ধলক্ষ টাকায়

দৌলতপুর প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। পরে মাছটি ৫২ হাজার টাকায় কিনে নেন সাদ্দাম নামের স্থানীয় এক ক্রেতা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছ ব্যবসায়ী বাচ্চু জেলেদের কাছ থেকে ৪৫ হাজার টাকায় মাছটি কিনে মরিচার পদ্মা নদীর পাইকারি মাছের বাজারে তোলেন। সেখান থেকে সাদ্দাম নামের এক ক্রেতা ৫২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, পদ্মা নদীতে এত বড় আকৃতির মাছ জেলেদের জালে ধরা পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না। এ ধরনের বড় মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।

মাছ ব্যবসায়ী বাচ্চু বলেন, জেলেদের কাছ থেকে ৪৫ হাজার টাকায় মাছটি কিনে বাজারে তোলেন তিনি। পরে ৫২ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

স্থানীয়দের ভাষ্য, দৌলতপুরের পদ্মা নদীতে এত বড় আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ার ঘটনা তুলনামূলক বিরল। মাছটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!