• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন

নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক

notuntimes / ১২ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত উদ্দিন সরদার (৩৫) ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের বাসিন্দা। নিহত সূর্য খাতুন (৫৫) তাঁর মা।স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন। আজ সকাল নয়টার দিকে মায়ের কাছে টাকা চান তিনি। মা তখন রান্নাঘরে রান্না করছিলেন। টাকা না দিয়ে তিনি রান্না করতে থাকেন। একপর্যায়ে ছেলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে উদ্দিন কাস্তে দিয়ে মায়ের গলা কেটে দেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে সূর্য খাতুনের লাশ উদ্ধার করে। বেলা ১১টার দিকে গ্রামের একটি বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় উদ্দিনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটি উদ্ধার করা হয়।

উদ্দিনের বোন জোমেলা খাতুন বলেন, তাঁর ভাই দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। এ নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হতো। শেষ পর্যন্ত মাকেই প্রাণ দিতে হলো।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!