• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীনের পিতার ই’ন্তেকা’লেঃইবি থানা প্রেসক্লাবের শো’ক কুষ্টিয়ায় ভো’ক্তা অ’ধিকার অধিদপ্তরের অ’ভি’যান, দুই ফ্যাশন হাউজকে জ’রি’মানা র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ জুলাই হ ত্যা কা ণ্ড : হানিফের বি”রু’দ্ধে ফের সা”ক্ষ্য ৫ এপ্রিল কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দ’ল নে”তা লিংকনের উ’দ্যো’গে ভ্রা’ম্যমান ইফতার বি’তরণ কুষ্টিয়ায় ভো’ক্তা অ’ধি’কার অধিদপ্তরের অ’ভি’যা’নে মুড়ির কা”রখানায় জ”রি’মা’না কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ফিলিং স্টেশনে তেল নি’তে এসে বেপরোয়া ট্রাকের চাপায় দুইজন নি”হ”ত হয়েছেন শ”হীদ মিনার এলাকায় গু’লি, আ”হ”ত ১

কুষ্টিয়ায় ভো’ক্তা অ’ধি’কার অধিদপ্তরের অ’ভি’যা’নে মুড়ির কা”রখানায় জ”রি’মা’না

notuntimes / ৩১ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ ২০২৬) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বড় বাজার ও এন.এস. রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও জুতার দোকান মনিটরিং করা হয়।

 

অভিযানে দেখা যায়, মা ফুড প্রোডাক্টস নামের একটি মুড়ির কারখানায় মুড়ি উৎপাদনে অনুমোদনবিহীন লবণ ব্যবহার করা হচ্ছে এবং মোড়কজাত মুড়ির প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে মুড়ি প্যাকেটজাত করার দায়ে বিশ্বাস ফুড প্রোডাক্টস নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় কুষ্টিয়া সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অভিযানে সহযোগিতা করেন।

অভিযান চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি টিম এবং র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল উপস্থিত ছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!