• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুনা হ ত্যা র প্রধান আ”সা”মি গ্রে”ফ”তা”র  ফোনের পরিচয়ের সূত্রে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধ র্ষ ণের শি কার ৪ সন্তানের জননী,আ”ট”ক ১ জুলাই গ’ণ-অ’ভ্যুত্থান নিয়ে আরও বেশি বই লেখা উচিত: নাহিদ ইসলাম মোটরবাইক-গাড়িতে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিল সরকার বন মোরগ খেয়ে দেশি মোরগ অবমুক্ত অ’ভিযোগ রেঞ্জ কর্মকর্তার বি’রু’দ্ধে  ই স রা ই লের হাইফা বন্দর এবং সেনা অবস্থানে মুহুর্মুহু ক্ষে প ণা স্ত্র হা ম লা ভাড়া বাসা থেকে নার্সের ঝু’ল’ন্ত লা”শ উ’দ্ধা’র  জ্বালানি সংকটের গুজব: রাজধানীর পাম্প গুলোতে তেল কেনার হিড়িক  গরু চু রি র অ ভিযোগে গ’ণ’পি’টুনিতে এক ব্যক্তি নি হ ত ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মি সা ই ল আ ঘা ত হেনেছে ই স রা য়ে লে

গরু চু রি র অ ভিযোগে গ’ণ’পি’টুনিতে এক ব্যক্তি নি হ ত

notuntimes / ৬০ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত রমিজ উদ্দিন (৪০) উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে বলে জানা গেছে।

চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, ভোরে এক ব্যক্তি একটি গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে গেলে সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করেন। পরে খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে তাকে মারধর শুরু করে।

একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। গরুটি থানা হেফাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গরুর মালিকের পরিচয় জানা যায়নি। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!