• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাস-লেগুনার মু’খো’মু’খি ভ:য়া’ব’হ সং’ঘ’র্ষে প্রা”ণ গেল ২ জনের,আ’হ”ত ১৫  বাস-লেগুনার মু’খো’মু’খি ভ”য়া”ব:হ সং”ঘ”র্ষে প্রা’ণ গে’ল দুজন,আ”হ”ত ১৫  ছেলের আ”ঘা”তে মা’য়ের মৃ ত্যু কো’র’বা’নির মাংস ব”ণ্টন ও সংরক্ষণকে কে”ন্দ্র করে সং”ঘ”র্ষ, আ হ ত ৩০ ঈদের দিনে বাস ও মোটরসাইকেল সং’ঘ’র্ষে নি হ ত ৫ ব’ন্ধ ক্যা’ন্টিন, ভো’গা’ন্তি’তে যা’ত্রীরা ঈদের দিন শাহজালাল বিমানবন্দরে খাবার-পানি সং’ক’ট না”রী গ্ৰাহকদের অনৈতিক প্র”স্তা”ব, পল্লী বিদ্যুতের ডিজিএমকে পি”টু”নি  রামপালে ঈদ উদযাপনে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কো’র’বা’নি হ’চ্ছে না ডোনাল্ড ট্রাম্প  এক্সক্যাভেটরে আ”গু”ন,বালু ব্যবসায়ী গ্রে’প্তা’র 

কুষ্টিয়ায় বিএনপির’র ভরাডুবির তনেপথ্যে-৩ আওয়ামী লীগের কৌশলের কাছে ধরাশায়ী বিএনপি বিএনপির সাথে আতঁাত করে প্রকাশ্যে পলাতক আ’লীগ নেতারা

notuntimes / ২১২ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

কুষ্টিয়ায় বিএনপির’র ভরাডুবির তনেপথ্যে-৩ আওয়ামী লীগের কৌশলের কাছে ধরাশায়ী বিএনপি বিএনপির সাথে আতঁাত করে প্রকাশ্যে পলাতক আ’লীগ নেতারা

বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ায় ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের কৌশলের কাছে ধরাশায়ী হয়েছে বিএনপি। আওয়ামীলীগের কুটকৌশলে বিএনপির দূর্গ খ্যাত কুষ্টিয়ায় ভুমিধস জয় পেয়েছে জামায়াত। জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে পরাজয় মেনে

নিতে হয়েছে বিএনপিকে। আত্মগোপনে থাকা আওয়ামামীলী নেতাকর্মীরা বিএনপির সাইনবোর্ড ব্যাবহার এলাকায় ফিরে গোপনে ভোট দিয়েছে দঁাড়িপাল্লায়। এমন অভিযোগ এখন কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। এঘটনায় ক্ষুদ্ধ বিএনপির একাংশের নেতাকর্মীরা। তারা বলছেন, আওয়ামীলীগের ভোট টানতে গিয়ে নিজের ঘর সামাল দিতে পারেনি বিএনপি। যার কারণে দলের একটি বড় অংশ ধানের শীষে ভোট দেয়নি। তৃণমূলের বিএনপির নেতারা বলছেন, রাজনীতির মাঠে বিএনপিকে ব্যবহার করেছে আওয়ামীলীগ। ভোটের খেলায় বিএনপির সাথে আতঁাত করে প্রকাশ্যে আসে পলাতক আওয়ামীলীগ নেতারা। নির্বাচনী প্রচারণায়ও তারা বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়।

আত্মগোপনে থাকা অধিকাংশ নেতাই ধানের শীষে ভোট দেয়া কথা বলে নিজ নিজ এলাকায় চলে আসে। তবে বিএনপির সাথে প্রকাশ্যে থাকলেও গোপনে ভিন্ন কৌশল অবলম্বন করেন তঁারা। রাঁতের আঁধারে অধিকাংশ নেতা গোপনে জামায়াত নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। বিএনপিকে হারাতে তারা জামায়াত নেতাদের নিয়ে সব কৌশল ঠিক করেন। ভোটের দিনবিএনপিকে সাইনবোর্ড হিসেবে ব্যাবহার গোপনে ভোট দেন দঁাড়িপাল্লায়।

কুষ্টিয়া জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোমিন মন্ডল। ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের পর চলে যান আত্মগোপনে। কয়েকদিন আগে হঠাৎ করে এলাকায় ফিরে আসেন মোমিন মন্ডল। গুঞ্জন উঠে বিএনপির সাথে আতঁাত করে ধানের শীষে ভোট করতে তিনি এলাকায় ফিরেছেন। মোমিন মন্ডল কুষ্টিয়া সদর আসনের বটতৈল ইউনিয়নের সন্তান। এলাকায় ফিরে তিনি সামাজিক গোষ্টির সাথে ভোট নিয়ে একাধিকবার আলোচনায় বসেন। অতীতের কোন

নির্বাচনেই এই ইউনিয়নের জামায়াতে কোন ভোট ছিল না। বড় ভোট ব্যাংক ছিল বিএনপি ও আওয়ামীলীগের হতে। কিন্তু এবারের

নির্বাচনের ফলাফলে বিএনপির থেকে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছে দঁাড়িপাল্লা। অথচ এই ইউনিয়নে মোমিন মন্ডলের পাশাপাশি ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল বাবু ও সাধারণ সম্পাদক

তারিক হোসেন প্রকাশ্যে ধানের শীষে ভোট করেছে। শুধু বটতৈল ইউনিয়ন নয়, সদর উপজেলার সকল ইউনিয়নের ধানের শীষের পক্ষে মাঠে নেমেছিল পলাতক আওয়ামীলীগ নেতাকর্মীরা। অথচ কুষ্টিয়া সদর আসনে জামায়াত প্রার্থী আমির হামজার কাছে ৫৩ হাজার

ভোটের বিশাল ব্যাবধানে পরাজিত হয়েছে বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার। বিএনপি নেতাদের দাবি, শুধুমাত্র আত্মগোপন থেকে প্রকাশ্যে

আসতে এবং মামলা-হামলা থেকে বঁাচতে এই কৌশল অবলম্বন করেছেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। কিন্তু কেউ-ই ধানের শীষে ভোট দেয়নি। সবাই গোপনে জামায়াতের সাথে আতঁাত করে

দঁাড়িপাল্লায় ভোট দিয়েছে। এ অঞ্চলে বিএনপির বিশাল ভোট ব্যাংকের সাথে যদি আওয়ামীলীগ ভোট দিত তাহলে জামায়াতের ভুমিধস বিজয় হতো না।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াত প্রার্থী আফজাল হোসেনের কাছে পরাজিত হয়েছে বিএনপি প্রার্থী

সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী। এখানেও ধানের শীষের পক্ষে মাঠে নামে আওয়ামীলীগ নেতারা। কুমারখালীর যদুবায়রা ইউনিয়নের আহবায়ক মিজানুর রহমান। দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। এবারের নির্বাচনে তাঁর কর্মী বাহিনী প্রকাশ্যে ধানের শীষের পক্ষে মাঠে নামেন। নির্বাচনী প্রচার-প্রচারণায়ও তঁাদের দেখা গেছেএকই উপজেলার সদকি ইউনিয়নের আওয়ামীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ। তিনিও দীর্ঘদিন আত্মগোপনে রয়েছেন। তঁার

লোকজনও ধানের শীষের পক্ষে প্রকাশ্যে নির্বাচন করেছেন। বিএনপি-আওয়ামীলীগ একসাথে ভোট করার পরও এই দুই

ইউনিয়নেই দঁাড়িপাল্লা জয়লাভ করেছে। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ৪৬ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিএনপি প্রার্থী রাগিব রউফ চৌধুরীকে পরাজিত

করেছে জামায়াত প্রার্থী আব্দুল গফুর। গুঞ্জন রয়েছে, এ আসনের আওয়ামীলীগের সাবেক এমপি ও প্রভাবশালী নেতা কামারুল আরেফিন ভারতে পলাতক থেকেই নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ভোট করতে নির্দেশ দিয়েছিলেন। ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ শওকত

আত্মগোপন থেকে কয়েকদিন আগে এলাকায় ফিরেছেন। বিএনপির সাথে আতঁাত করে তিনি ধানের শীষের পক্ষে প্রকাশ্যে মাঠে নামেন। তঁার বিশাল কর্মী বাহিনীকেও ধানের শীষের প্রচার- প্রচারণায় মাঠে নামান। তারপরও এই ইউনিয়নে বড় ব্যবধানে জয়

পেয়েছে দঁাড়িপাল্লা। বিএনপির একাধিক নেতা জানান, ফ্যাসিস্ট আওয়ামীলীগের পলাতক নেতাকে প্রকাশ্যে এনে ভোটের মাঠে নামায় বিএনপি প্রার্থীরা। একারণে দলের একাংশ ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরী হয়। যার কারণে তঁারা ধানের শীষে ভোট দেননি

বলে জানান নেতাকর্মীরা। যার কারণে এ অঞ্চলে বিএনপি মনোনিত প্রার্থীরা পরাজিত হয়েছেন।

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম আলম বলেন, আওয়ামীলীগকে প্রকাশ্যে ভোটের মাঠে নামানোর সিদ্ধান্ত ছিল ভুল। তাঁরা বিএনপিকে ব্যবহার করে গর্ত থেকে বেরিয়ে এসেছেন। বিএনপিকে ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু গোপনে সমর্থকদের নিরুৎসাহিত করেছেন এবং নিজেরা দঁাড়িপাল্লায় ভোট দিয়েছেন। আবার তঁাদেরকে ভোটের মাঠে নামানোয় দলের বড় একটি অংশ ক্ষুদ্ধ ছিল। তারাও ভোটের মাঠে নিজ দলের প্রার্থীর পক্ষে কাজ করেনি। যার কারণে বিএনপির ফল বিপর্যয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!