গাংনীতে শতাধিক মানুষের এনসিপিতে যোগদান
মেহেরপুর প্রতিনিধি :
‘মানুষ পরিবার তন্ত্রের রাজনীতি চাই না,মানুষ চাই অধিকার আদায়ের রাজনীতি শুরু হোক,পুরনো বন্দোবস্তের রাজনীতি মানুষ ছুড়ে ফেলতে চাই।বিগত সময়ের নানা অনিয়ম বর্তমানে রয়ে গেছে। সম্প্রতি তেল ও গ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে।তবে এ বিষয়ে জামায়াতে ইসলামী এখন পর্যন্ত কোনো কথাই বলেনি। বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কি না তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এনসিপিতে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ।’
সোমবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার পশু হাসপাতাল সংলগ্ন এনসিপির নিজস্ব কার্যালয়ে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব বলেন।
তিনি বলেন, ‘২৪-এর জুলাই আন্দোলনে জনগণের অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের আন্দোলনে অংশ নিতে হয়েছে।আমরা জনগণের অধিকার আদায়ের সব সময় মাঠে আসি এবং থাকবো।কারণ জনগণের অধিকার আদায়-ই আমাদের মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘কোরবানির ঈদের আগে গাংনীতে ১০ লাখ টাকার একটি বরাদ্দ এসেছিল। ওই অর্থ কাদের দিয়েছে সে বিষয়ে জামায়াতে ইসলামীর এমপির কাছে জবাব চাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় জাতীয় যুবশক্তি -এনসিপির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজেদুর রহমান,মেহেরপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আরিফ খান,জেলা সদস্য আমির হামজা,গাংনী উপজেলার যুগ্ম সমন্বয়কারী সবুজ রানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন।এ সময় নেতাকর্মীরা নতুন সদস্যদের হাতে ফুল ও মিষ্টি তুলে দেন।
যোগদান করা নতুন সদস্য ফারহানা তাসনিম জুই বলেন, রুচিশীল মানুষ ছাড়া এনসিপি পছন্দ করবে না বলে আমি মনে করি।বিগত ফ্যাসিস্ট আমলেও আমি ন্যায় ও ইনসাফের পথেই ছিলাম।নিপীড়ন দমন এগুলো দেখতে দেখতে আমরা একঘেয়েমি হয়ে চলে আসছিল।নতুন একটা দল পেয়েছি যারা মনের কথা বলে,জনতার কথা বলে, সেই ভালোবাসা ও আন্তরিকতা থেকেই আমার এনসিপিতে যোগদান করা।এনসিপিতে নিয়ে আসার মূলে ছিল আমার মা।আমি মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।