দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীনের পিতার ইন্তেকালেঃইবি থানা প্রেসক্লাবের শোক
তিতাস আহম্মেদ কুষ্টিয়া
১৬ মার্চ, ২০২৬ যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীনের পিতা হাবিবুর রহমান আর নেই। সোমবার বিকেলে যশোর জেলার চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম হাবিবুর রহমান সম্প্রতি অসাবধানতাবশত পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে গুরুতর আহত হন। যশোর আদ্ব-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চারদিন নিবিড় চিকিৎসাধীন থাকার পর আজ বিকেলে তাকে বাড়িতে আনা হয় এবং সেখানেই তিনি শেষ বিদায় নেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার রাত সাড়ে ৯টায় তেঁতুল বাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রবীণ এই ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইবি থানা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক মাহমুদ রাজ এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।
এছাড়া ‘দৈনিক যশোর বার্তা’ পরিবার এবং ইবি থানা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জানানো হয়েছে।