• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীনের পিতার ই’ন্তেকা’লেঃইবি থানা প্রেসক্লাবের শো’ক কুষ্টিয়ায় ভো’ক্তা অ’ধিকার অধিদপ্তরের অ’ভি’যান, দুই ফ্যাশন হাউজকে জ’রি’মানা র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ জুলাই হ ত্যা কা ণ্ড : হানিফের বি”রু’দ্ধে ফের সা”ক্ষ্য ৫ এপ্রিল কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দ’ল নে”তা লিংকনের উ’দ্যো’গে ভ্রা’ম্যমান ইফতার বি’তরণ কুষ্টিয়ায় ভো’ক্তা অ’ধি’কার অধিদপ্তরের অ’ভি’যা’নে মুড়ির কা”রখানায় জ”রি’মা’না কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ফিলিং স্টেশনে তেল নি’তে এসে বেপরোয়া ট্রাকের চাপায় দুইজন নি”হ”ত হয়েছেন শ”হীদ মিনার এলাকায় গু’লি, আ”হ”ত ১

ফিলিং স্টেশনে তেল নি’তে এসে বেপরোয়া ট্রাকের চাপায় দুইজন নি”হ”ত হয়েছেন

notuntimes / ২৫ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

রোববার (১৫ মার্চ) সন্ধ্যার পর সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে (ট্রাক মালিক) সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।

স্থানীয় বিএনপি নেতা মো. সোবাহান জানান, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। একই সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাকটি সিরিয়ালে রেখে মেশিনের সামনে দাঁড়ান। এসময় একটি মাহেন্দ্র গাড়ি ফুয়েল ডিসপেনসার থেকে তেল নিচ্ছিল। হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে পাম্পে ঢুকে পেছন দিক থেকে মাহেন্দ্র গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটির সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়া ট্রাকের চাপায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!