• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে নতুন নির্দেশনা দৌলতদিয়ায় বাস ডু‌”বি, মৃ তে র সংখ্যা বেড়ে ২৫ তেলভর্তি ট্রাক যশোর-ঝিনাইদহ মহাসড়কের থামিয়ে পেট্রোল বি’ক্রি চট্টলা এক্সপ্রেসের বগির আ গু ন নি’য়ন্ত্রণে মার্কিন-ইজ়রায়েলি জাহাজ বাদে অন্যেরা হরমুজ় দিয়ে যাতায়াত করতে পারবে, তবে মানতে হবে শর্ত! ফের স্পষ্ট করে দিল‌ ইরান ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় যা’ত্রী’দের প’রি’চ’য় মিলেছে  মব সংস্কৃতি দ’ম’নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী কুষ্টিয়ায় প্রাইভেট ক্লিনিকে সিজারের পর অতিরিক্ত র’ক্ত’ক্ষ’র’ণে ত’রু’ণী প্রসূতির মৃ ত্যু গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার ক’ব’র ভা*ঙ’চু’র করলেন ছেলে।

বর্ণমালা কোচিং সেন্টারের সফলতার তৃতীয় বছরে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

notuntimes / ২২০ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বর্ণমালা কোচিং সেন্টারের সফলতার তৃতীয় বছরে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

তিতাস আহম্মেদ

কুষ্টিয়া, ৭ ফেব্রুয়ারি: বর্ণমালা কোচিং সেন্টার তাদের সফলতার তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। ২০২৪ সাল থেকে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সাফল্য এবং মানসম্মত শিক্ষার নিশ্চয়তা প্রদান” স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই কোচিং সেন্টারটি কুষ্টিয়া সদর উপজেলার ইবি,র উজানগ্রাম ইউনিয়নে বিত্তিপাড়া ও উজানগ্রাম – দুটি শাখায় পরিচালিত হচ্ছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং রানিং শিক্ষার্থীদের তত্ত্বাবধানে এখানে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আরবি বিষয়ের ক্লাস পরিচালনার জন্য পৃথক আরবি শিক্ষক নিযুক্ত রয়েছেন। বর্তমানে ৯ জন অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

বর্ণমালা কোচিং সেন্টার সম্প্রতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন করে, যেখানে প্রায় ১০টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা খাতা মূল্যায়নের পর মোট ৪০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এদের মধ্যে মেধা যাচাইয়ের ভিত্তিতে ১৭ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্তির জন্য সুপারিশ প্রাপ্ত হয়। এই ১৭ জনের মধ্যে ১ জন ট্যালেন্টপুল এবং ১৬ জন সাধারণ বিভাগে বৃত্তি লাভ করে।

গত শনিবার, ৭ ফেব্রুয়ারি, বর্ণমালা কোচিং সেন্টারের প্রধান শাখা বিত্তিপাড়া বাজারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মানী প্রদান ও অভিনন্দন বার্তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক রনি ইসলাম সহ সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।এমন সুন্দর আয়োজন দেখে শিক্ষার্থী ওঅভিভাবক বৃন্দরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।

অভিভাবকরা বলেন, প্রতি বছর এমন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলে তাদের সন্তানদের মেধা বিকাশ ঘটবে, প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে এবং পড়াশোনার প্রতি তাদের মনোবল বৃদ্ধি পাবে।

প্রতিষ্ঠানের পরিচালক সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহযোগিতা পেলে বর্ণমালা কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ সালের ন্যায় প্রতিবছর চলমান থাকবে।

এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!