• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
হরমুজ প্রণালি ‘খুলে দেওয়ার’ ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল চাঁ’দা না দেওয়ায় ব্যবসায়ীকে মা’রধরের অ’ভিযোগ ছাত্রদল নে’তা’র বি’রু’দ্ধে শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দুই পক্ষের সং”ঘ”র্ষে ১০ জন আ”হ”ত কুষ্টিয়ায় ঘোড়া বোঝাই পিকাপ ও ট্রাকের সং’ঘ’র্ষে, ২ জন নি হ ত, আ হ ত ৩ মোটরসাইকেলের নি’য়ন্ত্রণ হা’রিয়ে প্রা”ণ গেল কিশোরের  ইউরোপের হাতে মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল, ফ্লাইট বা’তিলের শ’ঙ্কা  কুষ্টিয়ায় পীর হ ত্যা র ঘটনায় নেই কোন গ্রে”প্তা”র  ৪ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে ফের খু ন সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দু’র্নী’তির অ’ভিযোগে, ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জি’জ্ঞা’সাবাদ  ট্রাকের ধা ক্কা য় দুই ভাই নি হ ত

রমজান মাসে স্কুল ব”ন্ধ রাখতে হাইকোর্টের নি”র্দেশ 

notuntimes / ১৮১ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মাদ্রাসা গুলোয় ১৫ই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রমজান শুরুর আগে থেকে ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার ১৫ই রমজান অর্থাৎ সাতই মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এতে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক শিক্ষক।

এখন হাইকোর্টের আদেশের ফলে পুরো রমজান মাসে সবমাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল আটই মার্চের পরিবর্তে ১৮ই ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে।

রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই হাইকোর্টে রিট আবেদন করা হয় যার প্রেক্ষিতে এই আদেশ আসে।

গত পাঁচই জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কিছু বলা হয়নি জানিয়ে উপ-পরিচালক জয়নাল আবদীন বলেন, ‌যতদূর জেনেছি, ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে বলা হয়েছে। প্রাথমিকের কথা আমরা জানতে পারিনি। সেক্ষেত্রে অধিদফতর ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি রেখেছে। এটা থাকবে নাকি পরিবর্তন হবে সেই সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিষয়টি নিয়ে জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে কথা বলতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!