থার্ড টার্মিনালের র্যা’ম্প থেকে পিকআপ প’ড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সোমবার (আগস্ট) রাত সোয়া ১০টার দিকে তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানবাহিনীর পিকআপটি একটি র্যাম্পে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দোতলা থেকে নিচে পড়ে যায় বলে জানা গেছে।