• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কলকাতায় হোটেল অগ্নিকান্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত স্ত্রী সন্তানসহ নি’হ’ত কলকাতায় হোটেল অ’গ্নি’কা’ন্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত স্ত্রী সন্তানসহ নি”হ’ত  রু’মমেটদের ছ’বি পাঠানো ইবির সেই ছা’ত্রী হল থেকে ব’হি’ষ্কা’র গাংনীতে ই’য়া’বা’সহ যুবক আ’ট’ক,ভ্রা’ম্য’মান আদালতে জে’ল-জ’রি’মা’না ঝাউদিয়ায় শিক্ষার্থীদের সড়ক নি’রাপ’ত্তা’য় সচে’তন’তামূ’লক ক’র্মসূ’চি বাস-ট্রাকের মু’খোমুখি সং’ঘ’র্ষে নারীসহ নি’হ’ত ৩, আ’হ’ত ২০ না’রীদে’র নি’রা’প’দ যাতায়াতে চা’লু ম’হি’লা বাস সা’র্ভিস  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের সবাই অ’নুপ’স্থি’ত, শি’শু শি’ক্ষার্থী’দের বি’ক্ষো’ভ শ’ট’গা’ন হাতে প্র’কা’শ্যে ম’হ’ড়া যুবকের, পুলিশের হাতে আ’ট’ক ফেনীতে ফ্যামিলি কার্ড শুমারির দায়ি’ত্ব পেলেন নি’ষিদ্ধ ছাত্রলীগ নে’তা

ঝাউদিয়ায় শিক্ষার্থীদের সড়ক নি’রাপ’ত্তা’য় সচে’তন’তামূ’লক ক’র্মসূ’চি

notuntimes / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝাউদিয়ায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক কর্মসূচি

কুষ্টিয়া প্রতিনিধি:

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ অহিদুর রহমান বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু চালকদের সচেতন হলেই হবে না, পথচারী, শিক্ষার্থীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেককে ট্রাফিক আইন ও সড়ক ব্যবহারের নিয়ম মেনে চলতে হবে। একটি ছোট অসচেতনতাই কখনো কখনো একটি পরিবারের সারাজীবনের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। তাই শিক্ষার্থীদের এখন থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “রাস্তা পারাপারের সময় নির্ধারিত স্থান ও ফুটওভারব্রিজ ব্যবহার করতে হবে, চলন্ত যানবাহনে ওঠানামা করা যাবে না এবং মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

বিশেষ অতিথির স্বাগত বক্তব্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, “সড়ক নিরাপত্তা শুধু একটি সংগঠন বা কোনো সরকারি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। শিক্ষার্থীরাই আগামী দিনের নাগরিক। তাদের মধ্যে ছোটবেলা থেকেই ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষার্থী সড়কে চলাচলের সময় নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যের নিরাপত্তার কথাও ভাববে। নিয়ম মেনে রাস্তা পার হওয়া, ফুটপাত ব্যবহার করা, যানবাহনে চলাচলের সময় সতর্ক থাকা এবং চালকদের বেপরোয়া গাড়ি চালাতে নিরুৎসাহিত করার মতো বিষয়গুলো নিজেদের জীবনের অংশ করে নিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন চালক, পথচারী ও নাগরিক—তাই তাদের সচেতন করাই নিরাপদ সড়ক গড়ার অন্যতম কার্যকর পথ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবি থানা প্রেসক্লাব কুষ্টিয়ার সভাপতি রাজ্জাক মাহমুদ রাজ এবং নিসচা কুষ্টিয়া জেলা শাখার অন্যতম সদস্য রাসেল পারভেজ বিদ্যালয়ের শিক্ষক রোজদার আলী ও কামরুল ইসলাম।

বক্তারা শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, পথচারী হিসেবে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে রাশিদা ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে লিচু গাছ রোপণ করা হয়।

এ সময় ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, সালেহা খাতুন, ইবি থানা প্রেসক্লাব কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য তুহিন ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, নিসচা নেতৃবৃন্দ ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!