• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০ স্বজনের ম’র’দে’হ নিয়ে ফেরার পথে নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স সং’ঘ’র্ষে নি’হ’ত ১, আ’হ’ত ৪ থার্ড টার্মিনালের র‌্যা’ম্প থেকে পিকআপ প’ড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত পদ্মায় পানি বৃ’দ্ধির শ’ঙ্কা: দৌলতপুরে ব’ন্যা মো’কা’বে’লায় ম’তবি’নি’ময় স’ভা পাবনায় পাগলা কু’কু’রের কা’ম’ড়ে না’রী ও শি’শুস’হ আ’হত ২৮ বিশ্বে সর্বোচ্চ সরকারি ছুটিতে শীর্ষে মিয়ানমার, বাংলাদেশের অবস্থান কত? নি’য়’ন্ত্র’ণ হা’রি’য়ে পদ্মা সেতুর ঢা’লে উ’ল্টে গে’ল বাস দেশে মোট ভোটার এখন ১২ কো’টি ৮৭ লা’খ কুষ্টিয়ায় কৃষকদল নে’তা সুমনের বি’রু’দ্ধে ব্যবসায়ীর ২০ কো’টি টাকার মা’ন’হা’নি’র লি’গ্যা’ল নো’টি’শ  মুগ্ধ ও সিদ্ধার্থ দাসের ডো’প টে’স্টে মা’দ’কে’র অ’স্তি’ত্ব পাওয়া যায়নি: পুলিশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০

notuntimes / ১০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওসি (তদন্ত) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।দলটির কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে সরফত আলী সপুর পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। এ সময় শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটি তৈরি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুইটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশের থানা টিম দ্রুত রেসপন্স করে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ওসি চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!