• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
খোকসায় চু’রি মা’ম’লা’র আ’সা’মি গ্রে’প্তা’র দৌলতপুরে বিএনপির ৪৮তম প্র’তি’ষ্ঠা’বা’র্ষিকী উ’দযাপন উ’প’লক্ষে ব্যা’প’ক আ’য়ো’জন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০ স্বজনের ম’র’দে’হ নিয়ে ফেরার পথে নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স সং’ঘ’র্ষে নি’হ’ত ১, আ’হ’ত ৪ থার্ড টার্মিনালের র‌্যা’ম্প থেকে পিকআপ প’ড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত পদ্মায় পানি বৃ’দ্ধির শ’ঙ্কা: দৌলতপুরে ব’ন্যা মো’কা’বে’লায় ম’তবি’নি’ময় স’ভা পাবনায় পাগলা কু’কু’রের কা’ম’ড়ে না’রী ও শি’শুস’হ আ’হত ২৮ বিশ্বে সর্বোচ্চ সরকারি ছুটিতে শীর্ষে মিয়ানমার, বাংলাদেশের অবস্থান কত? নি’য়’ন্ত্র’ণ হা’রি’য়ে পদ্মা সেতুর ঢা’লে উ’ল্টে গে’ল বাস দেশে মোট ভোটার এখন ১২ কো’টি ৮৭ লা’খ

দৌলতপুরে বিএনপির ৪৮তম প্র’তি’ষ্ঠা’বা’র্ষিকী উ’দযাপন উ’প’লক্ষে ব্যা’প’ক আ’য়ো’জন

notuntimes / ৭ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক আয়োজন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার। অনুষ্ঠানে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুস। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিলাল হোসেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি স্থান পেয়েছে। পাশাপাশি জাতীয় পতাকা, দলীয় প্রতীক ও বেলুন দিয়ে অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে।

আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে স্মরণ করে প্রতিবছর দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতেও দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সফল করতে স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি দলের অতীতের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নতুন করে কাজ করার অনুপ্রেরণা জোগায়। দৌলতপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!