• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ঈদে বাড়ি ফে’রার পথে ভাই-বোনসহ স’ড়কে প্রা*ন গে*ল ৩ জনের  দৌলতপুরে ঈদকে সামনে রেখে বেড়েছে মাদকের রমরমা ব্যবসা: বেপরোয়া মাদক ব্যবসায়ীরা রাজবাড়ীতে ভিজিএফের চাল ম”জুদ, দুইজনের কা’রা”দ’ণ্ড আইজিপির বাড়িতে চু রি বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীনের পিতার ই’ন্তেকা’লেঃইবি থানা প্রেসক্লাবের শো’ক কুষ্টিয়ায় ভো’ক্তা অ’ধিকার অধিদপ্তরের অ’ভি’যান, দুই ফ্যাশন হাউজকে জ’রি’মানা র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ জুলাই হ ত্যা কা ণ্ড : হানিফের বি”রু’দ্ধে ফের সা”ক্ষ্য ৫ এপ্রিল কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দ’ল নে”তা লিংকনের উ’দ্যো’গে ভ্রা’ম্যমান ইফতার বি’তরণ

বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় কৃষকদল নেতার মৃ ত্যু 

notuntimes / ৫৭ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় কৃষকদল নেতা তরু মুন্সির (৪৪) মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় তিনি আহত হন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মাধবপুর গ্রামের ওহিদুলের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা তালিম শুরু করে। তালিম শেষে ওই বাড়িতেই তাদের ইফতার মাহফিল করার কথা ছিল। বেলা ১১টার দিকে জামায়াতের নারী কর্মীদের তালিমের খবর পেয়ে বিএনপি নেতা তরু মুন্সি, তার ছেলে শিপন মুন্সি, হোসেন আলী, শহিদুল ইসলাম, নায়েব আলী, আব্দুল খালেক ও আকবর আলী সহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তালিম বন্ধ করতে বলেন। এর ফলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত একজন মারা গেছেন। ঘটনাস্থলে উত্তেজনা ও অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ টিম মোতায়েন রয়েছে। ওই এলাকার সার্বিক পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ আমরা পাইনি। তবে সংঘর্ষে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!