• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হরমুজ প্রণালি ‘খুলে দেওয়ার’ ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল চাঁ’দা না দেওয়ায় ব্যবসায়ীকে মা’রধরের অ’ভিযোগ ছাত্রদল নে’তা’র বি’রু’দ্ধে শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দুই পক্ষের সং”ঘ”র্ষে ১০ জন আ”হ”ত কুষ্টিয়ায় ঘোড়া বোঝাই পিকাপ ও ট্রাকের সং’ঘ’র্ষে, ২ জন নি হ ত, আ হ ত ৩ মোটরসাইকেলের নি’য়ন্ত্রণ হা’রিয়ে প্রা”ণ গেল কিশোরের  ইউরোপের হাতে মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল, ফ্লাইট বা’তিলের শ’ঙ্কা  কুষ্টিয়ায় পীর হ ত্যা র ঘটনায় নেই কোন গ্রে”প্তা”র  ৪ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে ফের খু ন সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দু’র্নী’তির অ’ভিযোগে, ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জি’জ্ঞা’সাবাদ  ট্রাকের ধা ক্কা য় দুই ভাই নি হ ত

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দুই পক্ষের সং”ঘ”র্ষে ১০ জন আ”হ”ত

notuntimes / ৭১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- কামাল শেখের ছেলে নায়েব আলী, মুরাদ আলীর ছেলে রিপন হোসেন, জামাল উদ্দীনের ছেলে রুবেল হোসেন, আব্দুর রহিমের ছেলে তমাল হোসেন, আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক ও রিপন হোসেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খালধারপাড়া গ্রামের রিপন হোসেন সকালে স্থানীয় শাজাহানের দোকানে চা পান করতে যায়। ওই সময় আগের বাকি থাকা টাকা না দিলে নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করেন শাহজাহান। এ নিয়ে স্থানীয় রিপন হোসেন ও চা দোকানি শাজাহানের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫ থেকে ৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

দুজন ব্যক্তির ঝগড়া সামাজিক বিরোধে রূপ নেয়। এতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।বলে জানান ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!