• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে? কুষ্টিয়ায় ভ্রা”ম্য’মা’ণ আদালতের অ’ভি”যা’নে ভে’জা’ল গুড় জ’ব্দ ও ধ্বং’স ঈদে বাড়ি ফে’রার পথে ভাই-বোনসহ স’ড়কে প্রা*ন গে*ল ৩ জনের  দৌলতপুরে ঈদকে সামনে রেখে বেড়েছে মাদকের রমরমা ব্যবসা: বেপরোয়া মাদক ব্যবসায়ীরা রাজবাড়ীতে ভিজিএফের চাল ম”জুদ, দুইজনের কা’রা”দ’ণ্ড আইজিপির বাড়িতে চু রি বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীনের পিতার ই’ন্তেকা’লেঃইবি থানা প্রেসক্লাবের শো’ক কুষ্টিয়ায় ভো’ক্তা অ’ধিকার অধিদপ্তরের অ’ভি’যান, দুই ফ্যাশন হাউজকে জ’রি’মানা র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

notuntimes / ৭২ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর দোরগোড়ায় কড়া নাড়ছে। ইতোমধ্যে রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। তবে সবার মনে এখন একটাই প্রশ্ন—ঈদ কবে?

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদ উদ্‌যাপিত হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব বিশ্বে রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, ১৮ মার্চ (বুধবার) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এ কারণে ২০ মার্চ (শুক্রবার) ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সৌদি সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি সেদিন চাঁদ দেখা যায়, তাহলে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ঈদ উদ্‌যাপিত হবে, না হলে ২০ মার্চ।

অন্যদিকে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালিত হয়। সেই হিসেবে দেশে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদ্‌যাপনের সম্ভাবনাই বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!