• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইবিতে বিভাগীয় প্রধানকে গলা কেটে হ”ত্যা পর ঘাতক নিজে নিজে আ”ত্ম’হত্যার চেষ্টা ইবিতে বিভাগীয় প্রধানকে গ’লা কে’টে হত্যা পর ঘা’তক নিজে নিজে আ’ ত্ম’হ’ত্যা:র চেষ্টা ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক শ”র্ট-সা”র্কিটে কৃষকের বসতবাড়ি পু ড়ে ছা ই  যুবদল নেতার গরু চু রির কথা ফেসবুকে লেখায় যুবককে হ ত্যা র অ ভি যোগ  জ্বালানি স্থাপনায় ইরানের হা”ম”লা ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি  স্ত্রীর মামলায় জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে সড়ক দু”র্ঘটনায় প্রা’ণ গে’ল প্রবাসীর কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভি যানে ভারতীয় চকলেট বা জি ও পাতার বিড়ি সহ আ”টক ১ ইসরায়েলে রকেট হা”মলা ইরানের, পশ্চিম জেরুজালেমে মুহুর্মুহু বি”স্ফোরণ মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ৪টি ক্ষে”প’ণাস্ত্র আ’ঘা’ত হেনেছে, দাবি আইআরজিসির

১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু

notuntimes / ৩৮ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

আসন্ন ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়িফেরা মানুষদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে এক দিন ছুটি বাড়ানোর ঘোষণা করতে যাচ্ছে সরকার। নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হতে পারে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হতে যাচ্ছে।

সরকারি ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া আগামী ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি। আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস হবে ১৬ মার্চ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হবে বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

এর ফলে ১৬ মার্চ অফিস করেই শুরু হবে ঈদ ছুটি।

এদিকে ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ঈদের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি রয়েছে।

২৭ ও ২৮ মার্চ শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ঈদের ছুটির পরেও টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!