• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমার মৃ”ত্যু”র জন্য ইউএনও দা”য়ী’ লি’খে ফেসবুকে পো’স্ট, প্র’ত্যা’হা’র এসিল্যান্ড স্বামীর ভাড়া বা’সা থেকে কুবি শি’ক্ষা’র্থীর ঝু’ল”ন্ত ম”র”দে”হ উ”দ্ধা’র মিরপুরে কাভার্ড ভ্যান-অটো রিক্সার সং’ঘ’র্ষে একজন নি’হ’ত খুলনায় ক্লি’নি’কে গু’লি’ব’র্ষ’ণ, ভা’ঙ’চু’র ইউপি নি’র্বা’চ’নে বিএনপির প্রা’র্থী’কে প’রি’চয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালির ভিডিও ভা’ই’রা’ল বাবার বাড়ি থেকে না_স্তা কম দেওয়ায় শ্বশুরবাড়িতে মা’র’ধ’র, ৯ দিন পর অ’ন্তঃস’ত্ত্বা গৃ’হব’ধূ’র মৃ”‘ত্যু বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড নিয়োগ, আবেদন করতে পারবেন অভিজ্ঞ-অনভিজ্ঞরা আমার মৃ”ত্যু’র জন্য ইউএনও দা”য়ী’—এসিল্যান্ডের ফেসবুক পো’স্টে তো’ল’পা’ড় হামের উ’প’স’র্গে একদিনেই আট জনের মৃ”‘ত্যু বালুবোঝাই ট্রাক উ”ল্টে প’ড়’ল প্রাইভেটকারের ও’প’র, মা-ছে’লে’র মৃ”ত্যু

স্ত্রীর মামলায় জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে সড়ক দু”র্ঘটনায় প্রা’ণ গে’ল প্রবাসীর

notuntimes / ৪৭৯ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

স্ত্রীর দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামের হাচেন বেপারির ছেলে সৌদি প্রবাসী শফিকুল ইসলাম (৪১)।

সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান চোকদার জানান, সকালে গৌরনদী থানা পুলিশ ২০২১ সালে দায়ের করা একটি পারিবারিক মামলায় শফিকুল ইসলামকে আদালতে হাজির করে। আদালত তাকে জামিন দিলে তিনি কোর্ট গারদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন সৌদিতে অবস্থানের পর ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরেছিলেন।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শামিম শেখ জানান, একটি ওষুধবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুইযাত্রী মারা যান। আহত হয় অন্তত ৩ জন। নিহতদের মধ্যে শফিকুল ইসলামের পাশাপাশি ছিলেন তার প্রতিবেশী মজিবুর ফরাজীর স্ত্রী রিজিয়া পারভিন (৫৪)।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যহত হয়। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক হয়।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার লিডার আব্দুল মালেক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!