• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভ্রা”ম্য’মা’ণ আদালতের অ’ভি”যা’নে ভে’জা’ল গুড় জ’ব্দ ও ধ্বং’স ঈদে বাড়ি ফে’রার পথে ভাই-বোনসহ স’ড়কে প্রা*ন গে*ল ৩ জনের  দৌলতপুরে ঈদকে সামনে রেখে বেড়েছে মাদকের রমরমা ব্যবসা: বেপরোয়া মাদক ব্যবসায়ীরা রাজবাড়ীতে ভিজিএফের চাল ম”জুদ, দুইজনের কা’রা”দ’ণ্ড আইজিপির বাড়িতে চু রি বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীনের পিতার ই’ন্তেকা’লেঃইবি থানা প্রেসক্লাবের শো’ক কুষ্টিয়ায় ভো’ক্তা অ’ধিকার অধিদপ্তরের অ’ভি’যান, দুই ফ্যাশন হাউজকে জ’রি’মানা র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ জুলাই হ ত্যা কা ণ্ড : হানিফের বি”রু’দ্ধে ফের সা”ক্ষ্য ৫ এপ্রিল

ঈদে বাড়ি ফে’রার পথে ভাই-বোনসহ স’ড়কে প্রা*ন গে*ল ৩ জনের 

notuntimes / ৩৪ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ গ্রামের মমিনুল ইসলাম (৫৫), তাঁর বোন শিউলি বেগম (৪৫) এবং কিশোরী মোছা. তায়েবা (১৫)। সে একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে রংপুরগামী মাইক্রোবাসটিতে চালকসহ ১৪–১৫ জন ছিলেন। দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের বিভাজকে আঘাত করে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন।

তিনি জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

মাইক্রোবাসে থাকা যাত্রী ১৪–১৫ জন যাত্রী ঢাকা থেকে রংপুর যাচ্ছিলেন। চালকের বেপরোয়া গতির কারণে ঘটে এই দুর্ঘটনা। পরে চালক ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!