• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
হরমুজ প্রণালি ‘খুলে দেওয়ার’ ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল চাঁ’দা না দেওয়ায় ব্যবসায়ীকে মা’রধরের অ’ভিযোগ ছাত্রদল নে’তা’র বি’রু’দ্ধে শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দুই পক্ষের সং”ঘ”র্ষে ১০ জন আ”হ”ত কুষ্টিয়ায় ঘোড়া বোঝাই পিকাপ ও ট্রাকের সং’ঘ’র্ষে, ২ জন নি হ ত, আ হ ত ৩ মোটরসাইকেলের নি’য়ন্ত্রণ হা’রিয়ে প্রা”ণ গেল কিশোরের  ইউরোপের হাতে মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল, ফ্লাইট বা’তিলের শ’ঙ্কা  কুষ্টিয়ায় পীর হ ত্যা র ঘটনায় নেই কোন গ্রে”প্তা”র  ৪ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে ফের খু ন সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দু’র্নী’তির অ’ভিযোগে, ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জি’জ্ঞা’সাবাদ  ট্রাকের ধা ক্কা য় দুই ভাই নি হ ত

চাঁ’দা না দেওয়ায় ব্যবসায়ীকে মা’রধরের অ’ভিযোগ ছাত্রদল নে’তা’র বি’রু’দ্ধে

notuntimes / ৭২ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে রাবার ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের এক নেতাসহ একটি চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় আব্দুস সবুর বাবুল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেনবৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে।

হামলায় মো. ওমর ফারুক নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ফারুক স্থানীয় ব্যবসায়ী আব্দুস সবুর বাবুলের ছেলে।

অভিযুক্ত মাহফুজ আলম মাসুম বান্দরবানের লামা উপজেলার আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

অন্য অভিযুক্তরা হলেন— কোরবান আলী প্রকাশ রাজা মিয়া (২৪), মনির হোসেন মজলু (৩৫), মো. লিটন (৩০) ও রফিকুল ইসলাম। তারা সবাই আজিজনগর ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগী আব্দুস সবুর বাবুল জানান, দীর্ঘদিন ধরে তাদের রাবার ব্যবসা চলছে। প্রবাসে থাকা ছেলেদের অনুপস্থিতিতে বড় ছেলে ওমর ফারুক দেশে এসে ব্যবসা দেখাশোনা করেন। এ সময় একটি চক্র তাদের কাছে চাঁদা দাবি করে এবং চাপের মুখে কিছু টাকা দিতে বাধ্য হন। সম্প্রতি আবারও মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। পরে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে তার ছেলের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা মারধর করে গুরুতর আহত করার পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর করে এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!