• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সু’ষ্ঠু প”রিক”ল্প’না জ’ন’জী’ব’ন স’হজ করে দিতে পারে : যুবদল নেতা মেহেদী হাসান  সাবেক এমপি নূর মোহাম্মদ ঢাকায় আ’ট’ক বিয়েতে একশ’র বে’শি অ’তিথি হলে জ’নপ্র’তি ১ হা’জা’র টা’কা ট্যা’ক্সে’র প্র’স্তা’ব আ’সা’মি’র দা’য়ে’র কো’পে দুই পুলিশ স’দ’স্য আ’হ’ত  ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি উ’দ্যো’গে ব’র্ধি’ত স’ভা অনুষ্টিত কুষ্টিয়ায় পুলিশ ক্যাডেট এএসআই পদে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং দেশে হামের উ’প’স’র্গে আরও ৪ শি’শু’র মৃ”ত্যু, প্রা”ণ’হা’নি ৭০০ ছা’ড়া’ল ঢীনে ১০৯ ত’লা ভ’বনে বিমান বি’ধ্ব’স্ত পদ্মায় বালি উ’ত্তো’লন নিয়ে দুই প’ক্ষে’র সং’ঘ’র্ষে, বিএনপি ক’র্মী নি”হ”ত পদ্মায় বালি উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে, বিএনপি ক’র্মী নি”হ”ত

আ’সা’মি’র দা’য়ে’র কো’পে দুই পুলিশ স’দ’স্য আ’হ’ত 

notuntimes / ৩৮ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় শুক্রবার (২৬ জুন) রাতে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রাশেদ চোরের বিরুদ্ধে চুরিসহ নানান অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সেই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালান এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ। এ সময় আসামি রাশেদুল ইসলাম গ্রেপ্তার এড়াতে দুই পুলিশ অফিসারকে লক্ষ্য করে দেশি ধারালো দা দিয়ে বেশ কয়েকটি এলোপাতারি কোপ দিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। এতে এসআই রুহুল আমীনের হাতের কবজিসহ শরীরের একাধিক স্থানে জখম হয়। একইভাবে আঘাত পান এএসআই আব্দুল লতিফ।

খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জ্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শঙ্কামুক্ত না হওয়ায় অস্ত্রোপচার করতে সেখান থেকে শনিবার সকালে তাকে বেসরকারি হাসপাতাল রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে (ডক্টরস ক্লিনিক) ভর্তি করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির হামলায় দুইজন অফিসার আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য রুহুলকে রংপুর ডক্টরস ক্লিনিকে নেয়া হয়েছে অপারেশন করতে। তাদের চিকিৎসার খোজ খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!