• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় পুলিশ ক্যাডেট এএসআই পদে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং দেশে হামের উ’প’স’র্গে আরও ৪ শি’শু’র মৃ”ত্যু, প্রা”ণ’হা’নি ৭০০ ছা’ড়া’ল ঢীনে ১০৯ ত’লা ভ’বনে বিমান বি’ধ্ব’স্ত পদ্মায় বালি উ’ত্তো’লন নিয়ে দুই প’ক্ষে’র সং’ঘ’র্ষে, বিএনপি ক’র্মী নি”হ”ত পদ্মায় বালি উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে, বিএনপি ক’র্মী নি”হ”ত পদ্মায় বালি উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে, বিএনপি ক’র্মী নি”হ”ত কাজ শে’ষ হতেই ধ’সে গেল ৯ কো’টি টা’কা’র সড়ক দু’র্নী’তি-ঘু’ষে শী’র্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ দেশ যেখানে ছিল সেখানেই আছে, প’রি’ব’র্তন নেই: জামায়াত আমির গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অ’নু’ষ্ঠিত 

কুষ্টিয়ায় পুলিশ ক্যাডেট এএসআই পদে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং

notuntimes / ৫৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পুলিশ ক্যাডেট এএসআই পদে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ সংক্রান্তে কুষ্টিয়ায় এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের “ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত” শুক্রবার, ২৬ জুন ২০২৬ খ্রিঃ দুপুর ৩ টার দিকে পুলিশ লাইন্স সভাকক্ষে এপ্রিল-২০২৬ খ্রিঃ নিয়োগ কার্যক্রম সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সূত্রে জানা যায়,বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই(নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে কুষ্টিয়া জেলার মাঠ পর্যায়ের পরীক্ষা আগামী ২৭, ২৮ ও ২৯ জুন ২০২৬খ্রি. তারিখ পুলিশ লাইন্স কুষ্টিয়ায় অনুষ্ঠিত হবে। উক্ত নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষ ও দূর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং সৎ চৌকস ও মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নিয়োগ ডিউটিতে মোতায়েনকৃত সকল অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ লাইন্স সভাকক্ষে

ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সভাপতি, ক্যাডেট এএসআই(নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার),। এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য, শারিরীকভাবে উত্তম ও মেধাবীদের বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই(নিরস্ত্র) পদে নিয়োগ নিশ্চিত করতে কুষ্টিয়া জেলা পুলিশ বদ্ধপরিকর। সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সৎ, মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়ার লক্ষে নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণকে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত ব্রিফিং প্যারেডে আরোও উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),মাগুরা ও সদস্য ক্যাডেট এএসআই(নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ ,জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া, জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার ,সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল),কুষ্টিয়া, পুলিশ হেডকোয়াটার্স এর প্রতিনিধিবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমের সাথে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষে ডিউটিতে নিয়োজিত সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন। এই নিয়োগের ‘ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট’ (পিইটি) কার্যক্রমে কুষ্টিয়া জেলা পুলিশ রিক্রুটমেন্ট টিমকে সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!