• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
খা’দ্যগু’দা’ম থেকে ২ কো’টি টা’কা’র খাদ্যশস্য আ’ত্ম’সা’তে’র অ’ভি’যো’গে মা”ম”লা এলজিইডির সড়কে ইট বিছিয়ে ২০ লা’খ টা”কা খ’র’চ, তিন মাসেই তুলে ফে’ল’ছে পৌরসভা কু’রু’চি’পূ’র্ণ স্লো’গা’নে’র প্র’তি’বা’দে ভেড়ামারায় জামায়াতে ইসলামী বি’ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ অনু’ষ্ঠি’ত হয়েছে  পদ্মা নদী থেকে অ’বৈ’ধ বালু উ’ত্তো’ল’ন ব’ন্ধ ও নি’রা’প’ত্তা নিশ্চিতে রুল বিল ছাড় নিয়ে বা”গ’বি’ত’ণ্ডা, মোহাম্মদপুরে হাসপাতালে ভা’ঙ’চু:র জানুয়ারিতে ব’র্ধি’ত ম”জু’রি পাবেন পো’শা’কশ্র’মি’কে’রা গাংনী উপজেলা নি’র্বা’চন অফিসে সে’বা’র না’মে ভো’গা’ন্তি, টা’কা ছাড়া মে’লে না সে’বা, অ’ভিযো’গ ভুক্তভোগীদের গাংনীতে তহশিলদার হুমায়ুনের মা’সি’ক বাড়তি আয় লা”খ টা”কা, জি”ম্মি সাধারণ ভূমি মা’লি’করা ৩০% ক’মি’শ’ন না দিলে বি’ল পায়না ঠিকাদাররা কুষ্টিয়া এলজিইডির নির্বাহী রাজু’র বি’রু’দ্ধে নানা অ’নি’য়’ম-দূ’র্নী’তি’র অ’ভি’যো’গ দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন প’রি’চ’য় ‘গ্রাম পুলিশ’

খা’দ্যগু’দা’ম থেকে ২ কো’টি টা’কা’র খাদ্যশস্য আ’ত্ম’সা’তে’র অ’ভি’যো’গে মা”ম”লা

notuntimes / ২৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রাম সদর খাদ্যগুদাম থেকে ২ কোটি ১ লাখ টাকা মূল্যের খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ আহমেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান চৌধুরী বাদী হয়ে মঙ্গলবার ওই কার্যালয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।মামলার অন্য আসামিরা হলেন- পাটগ্রাম এলএসডির সহকারী উপখাদ্য পরিদর্শক মো. হেলাল উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হালিমুর রহমান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হামিদুল হক।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি খাদ্যশস্যের মজুত ও সংগ্রহসংক্রান্ত নথিতে অসংগতি তৈরি ও তা ব্যবহারের মাধ্যমে ২ কোটি ১ লাখ টাকা মূল্যের খাদ্যশস্য আত্মসাৎ করেছেন। ২০২৫-২৬ অর্থবছরে এসব অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!