• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া পৌরসভার ক’ঠি’ন ব’র্জ্য ব্য’বস্থা’পনায় বেসরকারি অংশীদারিত্ব: চু’ক্তি স্বা’ক্ষর ও কার্যাদেশ প্র’দান ডিএনসিসি প্র’শা’সক মিল্টনের কা’র্যা’ল’য়ে হা,”ম’লা-ভা’ঙ’চু’র নি’রা’প’ত্তা জো’র’দা’রে ঢাবির মু’জি’ব হলসংলগ্ন প’কেট গে’ট ব’ন্ধে’র সি’দ্ধা’ন্ত কুষ্টিয়ায় এনসিপির দুই প্রা’র্থী ঘো’ষণা, কুষ্টিয়া পৌরসভার তালহা ও মিরপুর উপজেলা চেয়ারম্যান ইয়াসির আরাফাত একসময় আ”ত”ঙ্কে’র নাম পল্টু ইবি শিক্ষিকার হ”ত্যা’কা’রীর স”র্বো’চ্চ শা’স্তি নি’শ্চি’তের আ’শ্বা’স ভিসির জাতীয় রেল দি’ব’স পা’লি’ত, ১৬৪ বছরেও অ’ব’হে’লি’ত দেশের প্রথম রেলস্টেশন জগতি গাংনীর বামন্দীতে মার্সেল ফ্রিজ কি’নে চার ল’ক্ষ টা”কা’র ঘরভর্তি উ’প”হা’র পেল লিপিয়ারা খাতুন গোপালগঞ্জের ডিসি ও এসপিকে স’রি’য়ে দে’ও’য়া হলো যাত্রীকে জি”ম্মি করে টাকা লু’টে’র চে’ষ্টা চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ”ত্যা”র অ’ভি’যো’গ

কুষ্টিয়া পৌরসভার ক’ঠি’ন ব’র্জ্য ব্য’বস্থা’পনায় বেসরকারি অংশীদারিত্ব: চু’ক্তি স্বা’ক্ষর ও কার্যাদেশ প্র’দান

notuntimes / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়া পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, পরিকল্পিত ও টেকসই করতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পৌর কর্তৃপক্ষ। আজ বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) বিকেলে কুষ্টিয়া দিশা মিলনায়তনে “কুষ্টিয়া পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনা বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর হাতে কার্যাদেশও তুলে দেওয়া হয়, যার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও উপসচিব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি ছিলেন এসএনভি ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন। স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুন। অনুষ্ঠানে পৌরসভার ২১টি ওয়ার্ডের জন্য পলিন ফাউন্ডেশন, রূপসী বাংলা পল্লীসেবা সংস্থা, এরাস ভেঞ্চার্স লিমিটেড এবং চৌঁড়হাস ফুলতলা কল্যাণ সংস্থা, এই চারটি প্রতিষ্ঠানের সঙ্গে কুষ্টিয়া পৌরসভার চুক্তি স্বাক্ষরিত হয়।

স্বাগত বক্তব্যে জানানো হয়, ১৮৬৯ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত কুষ্টিয়া পৌরসভা ৪২.৭৯ বর্গকিলোমিটার আয়তনের ২১টি ওয়ার্ডে প্রায় ২ লক্ষ ২৯ হাজার মানুষকে সেবা দিচ্ছে। শহরে প্রতিদিন প্রায় ১০০ টন বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে অপসারণ হয় প্রায় ৬১ টন। গৃহস্থালি পর্যায়ে প্রাথমিক বর্জ্য সংগ্রহের কভারেজ মাত্র ২০ শতাংশ। পৌরসভার নিজস্ব জনবল ও যানবাহন দিয়ে এই ঘাটতি পূরণ সম্ভব নয় বলে বেসরকারি অপারেটরদের সহযোগী করে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের পথ বেছে নেওয়া হয়েছে।

এই উদ্যোগের পাঁচটি লক্ষ্য হলো সেবায় পেশাদারিত্ব, শহরব্যাপী সেবা, পৌরসভার ব্যয় ও ভর্তুকি হ্রাস, জবাবদিহিতা এবং বর্জ্যের পুনঃব্যবহার ও রিসাইক্লিং। নতুন ব্যবস্থায় পৌরসভা নীতি, চুক্তি ও তদারকির দায়িত্বে থাকবে, আর অপারেটররা বর্জ্য সংগ্রহ, পরিবহন, গ্রাহকসেবা ও নিরাপদ হস্তান্তর পরিচালনা করবে। তাদের কাজের মূল্যায়ন হবে সংগ্রহের হার, সেবা কভারেজ, গ্রাহক সন্তুষ্টি, নিরাপদ নিষ্পত্তি এবং নিম্ন আয়ের এলাকার অন্তর্ভুক্তির ভিত্তিতে।

অনুষ্ঠানে শহর পরিকল্পনাবিদ ও প্রকল্প ফোকাল পারসন রানভীর আহমেদ বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব, পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা সার্ভিস চেইনের সূচনা এবং একটি কার্যকর মডেল প্রতিষ্ঠার বিষয়ে উপস্থাপনা করেন। দ্বিতীয় পর্বে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানা বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের জন্য একটি রোলমডেল। কার্যক্রমকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তিনি জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি তিনি পরিকল্পিত আবাসন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এরপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিভিল সার্জনের কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, ওজোপাডিকো, পানি উন্নয়ন বোর্ড, ব্রি, বিএডিসি, সমাজসেবা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বারির কর্মকর্তাদের পাশাপাশি বিআরবি, বাংলাদেশ কৃষি ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আমন্ত্রিত ছিলেন। বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফাইনান্সিংয়ের সুযোগ কাজে লাগাতে পারে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো পৌরসভার উন্নয়নে অংশীদার হতে পারে, সেই লক্ষ্যে এ যোগাযোগ স্থাপন করা হয়।

কুষ্টিয়া পৌরসভা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি (SNV)-এর যৌথ উদ্যোগে এবং রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। এক যুগেরও অধিক সময় ধরে কুষ্টিয়া পৌরসভার উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে এসএনভি। নেদারল্যান্ডস সরকারের সহায়তায় বাংলাদেশে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় সংস্থাটি পৌরসভার দক্ষতা উন্নয়নে সহযোগিতা করে আসছে। আজকের এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএনভি কুষ্টিয়ার প্রজেক্ট ম্যানেজার নবনীতা সাহা।

অনুষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে নগরবাসীকে ঘর ও প্রতিষ্ঠান থেকেই জৈব ও অজৈব বর্জ্য আলাদা করা, নির্ধারিত সেবা ফি পরিশোধ করা এবং যত্রতত্র বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং সমন্বিত ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ইতোমধ্যে পৌরসভা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এসএনভির সহযোগিতায় কম্পোস্ট উৎপাদন বৃদ্ধির জন্য কনভেয়ার বেল্ট ও সেগ্রিগেটর মেশিন স্থাপন করেছে এবং ৫ নম্বর ওয়ার্ডে উৎসে বর্জ্য পৃথকীকরণের পাইলট কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়া নিজস্ব অর্থায়নে কো-কম্পোস্ট শেড সংস্কার, ৬০টি মোটরচালিত বর্জ্য ভ্যান তৈরি এবং বাজেটে বর্জ্য ব্যবস্থাপনার পৃথক খাত সৃষ্টি করেছে। ভবিষ্যতে পৌরসভা ওয়েস্ট টু এনার্জি, অর্থাৎ বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পথে যেতে চায়। এজন্য উৎসে জৈব ও অজৈব বর্জ্য পৃথকীকরণ এবং ট্রান্সফার স্টেশন, স্যানিটারি ল্যান্ডফিল ও পর্যাপ্ত যানবাহন-যন্ত্রপাতিসহ অবকাঠামো উন্নয়নকে অপরিহার্য হিসেবে চিহ্নিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!