• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইবি শিক্ষিকার হ”ত্যা’কা’রীর স”র্বো’চ্চ শা’স্তি নি’শ্চি’তের আ’শ্বা’স ভিসির জাতীয় রেল দি’ব’স পা’লি’ত, ১৬৪ বছরেও অ’ব’হে’লি’ত দেশের প্রথম রেলস্টেশন জগতি গাংনীর বামন্দীতে মার্সেল ফ্রিজ কি’নে চার ল’ক্ষ টা”কা’র ঘরভর্তি উ’প”হা’র পেল লিপিয়ারা খাতুন গোপালগঞ্জের ডিসি ও এসপিকে স’রি’য়ে দে’ও’য়া হলো যাত্রীকে জি”ম্মি করে টাকা লু’টে’র চে’ষ্টা চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ”ত্যা”র অ’ভি’যো’গ চু’রি’র অ’প’বা’দে দুই ভাইকে আ’ট’কে অ’মা’ন’বি’ক নি’র্যা’ত’ন, হাসপাতালে ভর্তি:জো’র’পূ’র্ব’ক স্ট্যা’ম্পে স্বা’ক্ষ’র নে’ও’য়ার অ’ভি’যো’গ নুসরাত তাবাসসুমের বাবার বি’রু’দ্ধে বাড়ি ভা’ঙচু’র ও জমি দ’খ’লে’র অভি’যো’গে মা’ম’লা মৃ”ত্যু’র সাড়ে সাত মাস পর ক’ক’টেল’ বি’স্ফো’র’ণ মা’ম’লা’র আ’সা’মি বীর মুক্তিযোদ্ধা বিশ্ব ডায়াবেটিস দি’ব’স আজ হবিগঞ্জে মাহদীর বা’ড়িতে পে’ট্র”ল’বো”মা নি”ক্ষে”পে’র অ”ভি”যো’গ, পুলিশ বলছে ‘না’ট’ক’

ইবি শিক্ষিকার হ”ত্যা’কা’রীর স”র্বো’চ্চ শা’স্তি নি’শ্চি’তের আ’শ্বা’স ভিসির

notuntimes / ৪২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ইবি শিক্ষিকার হ”ত্যা’কা’রীর স”র্বো’চ্চ শা’স্তি নি’শ্চি’তের আ’শ্বা’স ভিসির

রুনা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষক আসমা সাদিয়া রুনার স্মৃতি সংরক্ষণ এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে ‘আসমা সাদিয়া রুনা মেমোরিয়াল সেমিনার লাইব্রেরি’র উদ্বোধন করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ২৩০ নং কক্ষে সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে লাইব্রেরিটির উদ্বোধন করা হয়।

সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রয়াত শিক্ষক আসমা সাদিয়া রুনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তিনি বলেন, আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেয়ার জন্য পুলিশ প্রশাসনের ওসি থেকে শুরু করে আইজিপি পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। আশা করি, খুব শিগগিরই মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত হত্যাকারীর বিরুদ্ধে সিন্ডিকেট ইতোমধ্যে কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের আর্থিক অনিয়ম উদ্ঘাটন এবং ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। একজন শিক্ষক ও সহকর্মী হিসেবে আমি প্রত্যাশা করি, অপরাধীর চরম এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।

উল্লেখ্য, গত ০৪ মার্চ বিকেলে নিজ বিভাগের অফিস কক্ষে কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ হারান ইবির সমাজকল্যাণ বিভাগের তৎকালীন সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা ৷ শিক্ষিকাকে ছুরিকাঘাতের পর কর্মচারী ফজলু নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান বাদি হয়ে কর্মচারী ফজলু, বিভাগের অপর দুই শিক্ষক শ্যাম সুন্দর সরকার, হাবিবুর রহমান ও কর্মকর্তা বিশ্বজিৎ এর নামে হত্যা মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ফজলুকে গ্রেফতার করা হয়। বাকি ৩ আসামি এখনো পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!