• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
চু’রি’র অ’প’বা’দে দুই ভাইকে আ’ট’কে অ’মা’ন’বি’ক নি’র্যা’ত’ন, হাসপাতালে ভর্তি:জো’র’পূ’র্ব’ক স্ট্যা’ম্পে স্বা’ক্ষ’র নে’ও’য়ার অ’ভি’যো’গ নুসরাত তাবাসসুমের বাবার বি’রু’দ্ধে বাড়ি ভা’ঙচু’র ও জমি দ’খ’লে’র অভি’যো’গে মা’ম’লা মৃ”ত্যু’র সাড়ে সাত মাস পর ক’ক’টেল’ বি’স্ফো’র’ণ মা’ম’লা’র আ’সা’মি বীর মুক্তিযোদ্ধা বিশ্ব ডায়াবেটিস দি’ব’স আজ হবিগঞ্জে মাহদীর বা’ড়িতে পে’ট্র”ল’বো”মা নি”ক্ষে”পে’র অ”ভি”যো’গ, পুলিশ বলছে ‘না’ট’ক’ সাত পেরিয়ে আটে প্র’য়া’ত সাংবাদিক দেবাশীষ ক’ন্যা মহিমা, শু’ধু নে’ই বাবা-মা এমপি নুসরাতের বাড়িতে অ”গ্নি”কা”ণ্ড,ত’দ’ন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক’মি’টি’র, আ’সা’মি গ্রে’প্তা”রে পুলিশের অ’ভি’যা’ন ঝিনাইদহে আমির হামজার মা’হফিলের অ’নু’ম’তি, শ’র্ত রা’জ’নৈ’তিক ব’ক্ত’ব্য নয় নারী সংসদ সদস্যের বাড়িতে আ’গু’নে’র ঘ’ট’না’য় আ’ও’য়ামী লী’গে’র আ’ট নে’তা’র নামে মা’ম’লা গাজী সুমনের নে’তৃ’ত্বে দৌলতপুরে ছাত্রদলের বি”ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ অনু’ষ্ঠি’ত

নুসরাত তাবাসসুমের বাবার বি’রু’দ্ধে বাড়ি ভা’ঙচু’র ও জমি দ’খ’লে’র অভি’যো’গে মা’ম’লা

notuntimes / ৭১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলায় হয়েছে। এ মামলায় নুসরাতের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে।

আজ শনিবার মামলাটি দায়ের করেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। এজাহারে নুসরাতের বাবাকে একমাত্র আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আট থেকে ১০ জনকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি দখলের চেষ্টা করেন আবদুল হালিম। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়।

ইদ্রিস আলী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করে নিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে সপরিবারে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেকের সঙ্গেই বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে জানি।’

আবদুল হালিম আরও বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে আমি এখনো বিস্তারিত কিছু জানি না।’

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান আজ শনিবার সন্ধ্যায় ৭ টার দিকে মুঠোফোনে তিনি বলেন, আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!