• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
এমপি নুসরাতের বাড়িতে অ”গ্নি”কা”ণ্ড,ত’দ’ন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক’মি’টি’র, আ’সা’মি গ্রে’প্তা”রে পুলিশের অ’ভি’যা’ন ঝিনাইদহে আমির হামজার মা’হফিলের অ’নু’ম’তি, শ’র্ত রা’জ’নৈ’তিক ব’ক্ত’ব্য নয় নারী সংসদ সদস্যের বাড়িতে আ’গু’নে’র ঘ’ট’না’য় আ’ও’য়ামী লী’গে’র আ’ট নে’তা’র নামে মা’ম’লা গাজী সুমনের নে’তৃ’ত্বে দৌলতপুরে ছাত্রদলের বি”ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ অনু’ষ্ঠি’ত এমপির বাড়িতে আ’গু’নে না’শ’ক’তা’র আলামত মে’লে’নি: স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ আমির হামজার প’দ’ত্যা’গ ও বি’চা’রে’র দা”বি”তে কুষ্টিয়ায় না’রী’দের বি’ক্ষো’ভ সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের গা’জায় হাসপাতালে ইসরায়েলি হা’ম’লা’য় নি’হ’ত ৬, আ”হ”ত২০ এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পে’ট্রো’ল বো”মা নি’ক্ষে’প করেছে দু’র্বৃ’ত্ত’রা

ঝিনাইদহে আমির হামজার মা’হফিলের অ’নু’ম’তি, শ’র্ত রা’জ’নৈ’তিক ব’ক্ত’ব্য নয়

notuntimes / ৪৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতের সংসদ সদস্য আমির হামজার তাফসির মাহফিল আয়োজন নিয়ে সমঝোতায় পৌঁছেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না—এমন শর্তে কর্মসূচি আয়োজনের বিষয়ে একমত হয়েছেন দুই দলের নেতারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কালীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সংসদ সদস্য আবু তালেব বলেন, তাফসির মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য না দিতে তিনি আমির হামজাকে অনুরোধ করবেন। মাহফিল আয়োজনে বিএনপি ও প্রশাসন সহযোগিতা করবে বলেও জানান তিনি।

এর আগে কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়।

ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার আয়োজনে শুক্রবার (১৩ নভেম্বর) বার্ষিক পুরস্কার বিতরণী ও কোরআনের তাফসির মাহফিল হওয়ার কথা ছিল। এতে প্রধান আলোচক হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকেরা ১ নভেম্বর জেলা প্রশাসকের কাছে বিদ্যালয় মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। পরে পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা জানালে প্রশাসন দুই কর্মসূচিরই অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্তের পর কালীগঞ্জে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার বিকেলে আমির হামজাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে তাঁর অনুসারীরা। সন্ধ্যায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে সংসদ সদস্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপজেলা জামায়াতের আমির আবদুল হক মোল্লা অভিযোগ করেন, একটি পক্ষ মাহফিল বন্ধের চেষ্টা করছে। তিনি বলেন, কোনোভাবেই কর্মসূচি বন্ধ করা যাবে না।

অন্যদিকে, একই মাঠে শুক্রবার বেলা দুইটায় মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেয় স্থানীয় সংগঠন ‘সচেতন কালীগঞ্জবাসী’। সংগঠনটি বৃহস্পতিবার শহরে মাইকিং ও মোটরসাইকেল শোভাযাত্রা করে। রাত ৯টার দিকে সংবাদ সম্মেলনে একই মাঠে সমাবেশ আয়োজনের কথা জানানো হয়। এতে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী, সংসদ সদস্য আবু তালেবসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের উপস্থিতিতে জরুরি বৈঠক হয়। সেখানেই রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে তাফসির মাহফিল আয়োজনের বিষয়ে সমঝোতা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির সুন্দর সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিএনপি ও জামায়াতের নেতাদের থানায় ডেকেছিলাম। মাহফিলে বক্তা আমির হামজা কোনো রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য দেবেন না, শুধু কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন—এমন শর্তে মাদকবিরোধী সমাবেশ স্থগিত রেখে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের বিষয়ে সবাই একমত হয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!