• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী সংসদ সদস্যের বাড়িতে আ’গু’নে’র ঘ’ট’না’য় আ’ও’য়ামী লী’গে’র আ’ট নে’তা’র নামে মা’ম’লা গাজী সুমনের নে’তৃ’ত্বে দৌলতপুরে ছাত্রদলের বি”ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ অনু’ষ্ঠি’ত এমপির বাড়িতে আ’গু’নে না’শ’ক’তা’র আলামত মে’লে’নি: স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ আমির হামজার প’দ’ত্যা’গ ও বি’চা’রে’র দা”বি”তে কুষ্টিয়ায় না’রী’দের বি’ক্ষো’ভ সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের গা’জায় হাসপাতালে ইসরায়েলি হা’ম’লা’য় নি’হ’ত ৬, আ”হ”ত২০ এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পে’ট্রো’ল বো”মা নি’ক্ষে’প করেছে দু’র্বৃ’ত্ত’রা বাগেরহাটে ৮ কে’জি গাঁ’জা সহ মা’দ’ক কা’র’বা’রি গ্রে’ফ’তা’র  সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

আমির হামজার প’দ’ত্যা’গ ও বি’চা’রে’র দা”বি”তে কুষ্টিয়ায় না’রী’দের বি’ক্ষো’ভ

notuntimes / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নারী নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া শহরের চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এ সময়  বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নিয়ে তার বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক। এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করছে। নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।বক্তারা আরও বলেন, নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। একজন সংসদ সদস্যের কাছ থেকে দায়িত্বশীল ও শালীন বক্তব্য প্রত্যাশা করেন তারা। তাই মুফতি আমির হামজার বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান বক্তারা।

সমাবেশ থেকে মুফতি আমির হামজার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!