• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী সংসদ সদস্যের বাড়িতে আ’গু’নে’র ঘ’ট’না’য় আ’ও’য়ামী লী’গে’র আ’ট নে’তা’র নামে মা’ম’লা গাজী সুমনের নে’তৃ’ত্বে দৌলতপুরে ছাত্রদলের বি”ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ অনু’ষ্ঠি’ত এমপির বাড়িতে আ’গু’নে না’শ’ক’তা’র আলামত মে’লে’নি: স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ আমির হামজার প’দ’ত্যা’গ ও বি’চা’রে’র দা”বি”তে কুষ্টিয়ায় না’রী’দের বি’ক্ষো’ভ সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের গা’জায় হাসপাতালে ইসরায়েলি হা’ম’লা’য় নি’হ’ত ৬, আ”হ”ত২০ এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পে’ট্রো’ল বো”মা নি’ক্ষে’প করেছে দু’র্বৃ’ত্ত’রা বাগেরহাটে ৮ কে’জি গাঁ’জা সহ মা’দ’ক কা’র’বা’রি গ্রে’ফ’তা’র  সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

গা’জায় হাসপাতালে ইসরায়েলি হা’ম’লা’য় নি’হ’ত ৬, আ”হ”ত২০

notuntimes / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজার দক্ষিণে এক হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার ভোরে এ হামলা হয়।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স নামে এ হাসপাতালে চালানো হামলায় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে একজন শল্যচিকিৎসক রয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে হতাহতের এ তথ্য জানান।

হামলার পর ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান শুরু করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার তৎপরতায় সহায়তা করছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে যোগাযোগ করছে বিবিসি।

এর আগে ২০২৫ সালের আগস্টে নাসের হাসপাতালে পরপর দুটি ইসরায়েলি হামলায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ অন্তত ২০ জন নিহত হন। ওই হামলায় হাসপাতালটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ দিকে আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, নাসের হাসপাতালে হামলার পাশাপাশি গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বুধবার গাজা নগরীর দক্ষিণে আল-সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ সালেম আল-দাশ নিহত হন। মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থীশিবিরের পূর্বদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন এবং গাজা নগরীর উত্তর-পশ্চিমে আল-নাসর এলাকায় ড্রোন হামলায় আরও একজন নিহত হন।এ ছাড়া গাজা নগরীর উত্তরে শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলা চালানো হয়। এতে অন্তত দুজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হন।

২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন। জাতিসংঘ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফাকে বুধবার চিকিৎসা সূত্র জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৫৩ হয়েছে। এ সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭৬ হাজার ৭ জন।২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে ইসরায়েল ও হামাস পরস্পরকে দায়ী করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!