• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্ব ডায়াবেটিস দি’ব’স আজ হবিগঞ্জে মাহদীর বা’ড়িতে পে’ট্র”ল’বো”মা নি”ক্ষে”পে’র অ”ভি”যো’গ, পুলিশ বলছে ‘না’ট’ক’ সাত পেরিয়ে আটে প্র’য়া’ত সাংবাদিক দেবাশীষ ক’ন্যা মহিমা, শু’ধু নে’ই বাবা-মা এমপি নুসরাতের বাড়িতে অ”গ্নি”কা”ণ্ড,ত’দ’ন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক’মি’টি’র, আ’সা’মি গ্রে’প্তা”রে পুলিশের অ’ভি’যা’ন ঝিনাইদহে আমির হামজার মা’হফিলের অ’নু’ম’তি, শ’র্ত রা’জ’নৈ’তিক ব’ক্ত’ব্য নয় নারী সংসদ সদস্যের বাড়িতে আ’গু’নে’র ঘ’ট’না’য় আ’ও’য়ামী লী’গে’র আ’ট নে’তা’র নামে মা’ম’লা গাজী সুমনের নে’তৃ’ত্বে দৌলতপুরে ছাত্রদলের বি”ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ অনু’ষ্ঠি’ত এমপির বাড়িতে আ’গু’নে না’শ’ক’তা’র আলামত মে’লে’নি: স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ আমির হামজার প’দ’ত্যা’গ ও বি’চা’রে’র দা”বি”তে কুষ্টিয়ায় না’রী’দের বি’ক্ষো’ভ

হবিগঞ্জে মাহদীর বা’ড়িতে পে’ট্র”ল’বো”মা নি”ক্ষে”পে’র অ”ভি”যো’গ, পুলিশ বলছে ‘না’ট’ক’

notuntimes / ২১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জে মাহদীর বা’ড়িতে পে’ট্র”ল’বো”মা নি”ক্ষে”পে’র অ”ভি”যো’গ, পুলিশ বলছে ‘না’ট’ক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে পুলিশ। পুলিশের দাবি, পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদী হাসান।

ফেসবুক লাইভে মাহদী হাসান জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

লাইভে মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

এদিকে, মাহদী হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

তিনি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তাঁর ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।’ওসি আরও বলেন, মূলত চাচার বাসায় আগুন দেখতে পেয়ে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তাঁর বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!