• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক মুক্তমঞ্চ পত্রিকা ৩০তম বর্ষে পদার্পণ উ’প’লক্ষে আ’লো’চ’না স’ভা, কেক কা’টা ও সাংস্কৃতিক অ’নু’ষ্ঠা’ন অ’নু’ষ্ঠি’ত  নতুন টাইমসে সংবাদ প্রকাশের পর কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদকে স্ট্যান্ড রিলিজ” শৈলকুপায় অধিগ্রহণকৃত মহাসড়কের জমির ৩২ টি স্থা’প’না উ’চ্ছে’দ বেড়েছে চ’রম’প’ন্থীদের তৎ’প’র’তা:মৃণাল, দাদা তপন, মোফাখখার চৌধুরীদের স’ন্ত্রা’সী তৎ’পর’তার ধারাবাহিকতায় এখন আ’লো’চনায় ‘গ্রে’নে’ড বাবু’সহ অন্তত ৯টি স’ন্ত্রা’সী গোষ্ঠী কুষ্টিয়া পৌরসভার ক’ঠি’ন ব’র্জ্য ব্য’বস্থা’পনায় বেসরকারি অংশীদারিত্ব: চু’ক্তি স্বা’ক্ষর ও কার্যাদেশ প্র’দান ডিএনসিসি প্র’শা’সক মিল্টনের কা’র্যা’ল’য়ে হা,”ম’লা-ভা’ঙ’চু’র নি’রা’প’ত্তা জো’র’দা’রে ঢাবির মু’জি’ব হলসংলগ্ন প’কেট গে’ট ব’ন্ধে’র সি’দ্ধা’ন্ত কুষ্টিয়ায় এনসিপির দুই প্রা’র্থী ঘো’ষণা, কুষ্টিয়া পৌরসভার তালহা ও মিরপুর উপজেলা চেয়ারম্যান ইয়াসির আরাফাত একসময় আ”ত”ঙ্কে’র নাম পল্টু ইবি শিক্ষিকার হ”ত্যা’কা’রীর স”র্বো’চ্চ শা’স্তি নি’শ্চি’তের আ’শ্বা’স ভিসির

দৈনিক মুক্তমঞ্চ পত্রিকা ৩০তম বর্ষে পদার্পণ উ’প’লক্ষে আ’লো’চ’না স’ভা, কেক কা’টা ও সাংস্কৃতিক অ’নু’ষ্ঠা’ন অ’নু’ষ্ঠি’ত 

notuntimes / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

‘সত্যের পক্ষে মানুষের পাশে’ শ্লোগান কে ধারণ করে কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক মুক্তমঞ্চ পত্রিকা ২৯ বছর পেরিয়ে ৩০তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল ১৯ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টায় শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু ও আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, কোষাধ্যক্ষ লিটন উজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আরিফুর রহমান সুমন।

এ ছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া থেকে প্রকাশিত কুষ্টিয়ার কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর আলম দুলাল, দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিবুর রহমান রিজু, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল, কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত রহমান, দৈনিক কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক লাল্টু আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি শরিফ বিশ্বাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি শ্যামলী খন্দকার, ডেইলি স্টারের কুষ্টিয়া প্রতিনিধি আনিস মন্ডল, এখন টিভির কুষ্টিয়া প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার আহসান হাবিব বিদ্যুৎ, সাংবাদিক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, বাদশা আলমগীর ও সামরুজ্জামান সামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং পত্রিকাটির সম্পাদক শরিফুল ইসলাম শরীফের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মানোন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তাঁরা।

আলোচনা সভা শেষে অতিথিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করে কুষ্টিয়ার জনপ্রিয় ব্যান্ড দল ‘নগর গায়েন’। পাশাপাশি সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শারমিন, সাব্বির কোরাইশী, সালমা পারলাম, তানিয়া, প্রিন্স মাহমুদ, মিজানসহ বেশ কয়েকজন শিল্পী। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভা ও কেক কাটা পর্ব সঞ্চালনা করেন দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সহ-সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সত্যখবর পত্রিকার বার্তা সম্পাদক শাহরিয়ার ইমরান।

বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মুক্তমঞ্চের ৩০তম বর্ষে পদার্পণ উদ্‌যাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!